মার্কিন অবরোধের মধ্যে নতুন রেকর্ড, একদিনে হরমুজ প্রণালী পার হলো ৩৭ জাহাজ
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সপ্তাহান্তে এই প্রণালী দিয়ে ৪০টিরও বেশি পণ্যবাহী জাহাজ পার হয়েছে, যার মধ্যে শুধুমাত্র শনিবারই (১৮ এপ্রিল) রেকর্ডসংখ্যক ৩৭টি জাহাজ চলাচল করেছে।
সামুদ্রিক পরিবহন চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এই খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে একদিনে এত বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ঘটনা এটিই প্রথম। এর আগে গত ১৪ এপ্রিল সর্বোচ্চ ১৬টি জাহাজ এই পথ অতিক্রম করেছিলো। এছাড়া গত ১৯ এপ্রিল প্রণালীটি পুনরায় বন্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত আরও ৮টি জাহাজ এটি পার হতে সক্ষম হয়।
তবে এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুরুতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এর পরপরই সন্ত্রাসী ড্রাম্প জানায়, একটি চূড়ান্ত চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ওয়াশিংটন ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখবে।
ড্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসি পাল্টাপাল্টি ঘোষণা দিয়ে জানায়, মার্কিন নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পুনরায় এই প্রণালী বন্ধ করে দিয়েছে। আইআরজিসি জাহাজ মালিকদের মার্কিন কোনো নির্দেশনা না মেনে শুধুমাত্র ইরানের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)