মানুষের মন কখন সুখী হয় ?
মানুষের মন কিভাবে সুখী হয়, সেই হিসেব মেলাতে অনেকে অনেক চেষ্টা করেছে। কিন্তু কেউ সেই হিসেব মানুষ মিলাতে পারেনি। ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম, “নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস”।
আসলে মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক। তিনি মানুষের মনকেও সৃষ্টি করেছেন। তিনি সব চাইতে ভালো জানেন, কি করলে মানুষ মন সুখী হবে, শান্ত হবে। তিনি যে কারণে মানুষ সৃষ্টি করেছেন, সেই কাজ যতক্ষণ মানুষ না করবে, ততক্ষণ তার অন্তর কিছুতেই সুখী হবে না।
কিন্ত মানুষ যেন মহান আল্লাহ পাক উনার নিদের্শিত পথে সুখী হতে না পারে, সে জন্য প্রতিনিয়ত মানুষকে ভুল পথে পরিচালিত করে ইবলিশ শয়তান। সে মানুষের অন্তরে (ক্বলবে) বসে সে মানুষকে ওয়াসওয়াসা দেয় এবং ভুল জিনিস দিয়ে মানুষকে সুখী হওয়ার লোভ দেখিয়ে বিভ্রান্ত করে।
এ প্রসঙ্গে হাদীস শরীফে বলা হয়েছে, “শয়তান মানুষের অন্তরে বসে থাকে। যখন সে যিকির করে তখন পালিয়ে যায়, আর যখন যিকির থেকে গাফিল থাকে তখন ওয়াসওয়াসা দেয়” (মিশকাত শরীফ: ২২৮১)
এজন্য মানুষের অন্তর যেন সঠিক পথে চলতে পারে, সে জন্য একজন শিক্ষক প্রয়োজন, যিনি মহান আল্লাহ পাক উনার নির্দেশিত পথে মানুষকে চিরস্থায়ী সুখি হওয়ার পদ্ধতি শিখিয়ে দিবেন। মূলতঃ একজন হক্কানী ওলী আল্লাহ বা পীর সাহেব হচ্ছেন সেই শিক্ষক। এজন্য উনাদেরকে মুর্শিদ বলা হয়। মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। একজন মানুষের মুর্শিদ বা পথ প্রদর্শক না থাকে, তখন ইবলিশ শয়তান তার মুর্শিদ হয়ে যায়। ইবলিশ শয়তান তাকে বলে, ‘ওমুক কাজ কর, ওমুক করলে তোর অন্তর সুখী হবে, তমুক করলে সুখী হবে।’ এভাবে ইবলিশ শয়তান তাকে সুখের লোভ দেখিয়ে নানান হারাম ও দুনিয়া লোভী কাজ করায়। তার হায়াতের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে। কিন্তু ইবলিশের দেখানো পথে মানুষের নফস (কুপ্রবৃত্তি) কিছু সময়ের জন্য সুখ পায়, কিন্তু একটু পর মানুষ টের পায়, সে কুপ্রবৃত্তিতকে কিছু সময়ের জন্য খুশি করলেও তার অন্তর (কলব) সুখী হতে পারে নাই। ফলে সে দুঃখী রয়ে যায়।
একজন হক্কানী ওলী আল্লাহ বা পীর সাহেব মহান আল্লাহ পাক উনার দিক নির্দেশিত পথ মানুষকে বাতলে দেন। মহান আল্লাহ পাক মানুষের অন্তর প্রশান্ত করার জন্য যে উপায় দিয়েছেন, সেটা হাতে কলমে শিখিয়ে দেন। কিভাবে মানুষের অন্তর সুখী হবে, প্রশান্ত হবে সে সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন- “সাবধান! একমাত্র আল্লাহ পাক উনার যিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়।” (সূরা রা’দ শরীফ, আয়াত শরীফ ২৮ )
মূলতঃ একজন হক্কানী ওলী আল্লাহর নিকট গেলে উনারা মানুষকে অন্তর প্রশান্তকারী মহান আল্লাহ পাক উনার যিকির বা কলবী যিকির শিক্ষা দেন। কি যিকির করতে হবে, কিভাবে করতে হবে, কতক্ষণ করতে হবে সবকিছু শিখিয়ে দেন। ঠিক যেভাবে একজন শিক্ষক ছাত্রকে শিখিয়ে দেন, ঠিক সেভাবে। এজন্য উনাদেরকে পীর সাহেব বলা হয়। পীর ফার্সি শব্দ, যার অর্থ শিক্ষক। উনারা মানুষকে যিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করার জ্ঞান শিক্ষা দেন, যাকে বলা হয় ইলমে তাসাউফ। উনাদের দেখানে পথে হাটলেই প্রকৃতপক্ষে সুখী অন্তর পাওয়া যায়, প্রশান্ত অন্তর লাভ হয়। আর সেই সুখ, প্রশান্তি চিরস্থায়ী হয়, দুনিয়াতেই তা শেষ নয়, বরং পরকালে অনন্তকালের জন্য সেই সুখ অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ।
-মুহম্মদ গোলাম সামদানী।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।