মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গাজা উপত্যকার ৫০ শতাংশের বেশি নিয়ন্ত্রিত এলাকা বাকি অংশ থেকে আলাদা করতে গোপনে এবং দ্রুতগতিতে একটি বিশাল মাটির প্রাচীর বা প্রতিবন্ধক নির্মাণ করছে সন্ত্রাসী ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে, যা গাজা ভূখ-টি স্থায়ীভাবে বিভক্ত হয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর মধ্য দিয়েই তৈরি করা হয়েছে ২৩ কিলোমিটারের (১৪ মাইল) বেশি দীর্ঘ এই প্রাচীর। উপকূলীয় এই ভূখ-টি দৈর্ঘ্যে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) এবং চওড়ায় ১১ কিলোমিটার (৭ মাইল), যেখানে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করেন।
অর্থাৎ পুরো ভূখ-ের দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি অংশজুড়ে এই প্রাচীর গড়ে তোলা হয়েছে।
স্যাটেলাইট চিত্র দেখানোর পর বার্তা সংস্থা এপিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, তারা ‘ইয়েলো লাইন’ এলাকায় একটি ভৌত প্রাচীর নির্মাণ করেছে। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সঙ্গে সমঝোতার পর এই সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করেছিলো সন্ত্রাসী ইসরায়েল।
ওই চুক্তিতে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত এই রেখাকে সাময়িক বিভাজন হিসেবে ভাবা হয়েছিলো।
তবে যুদ্ধবিরতি কার্যত স্থবির হয়ে পড়েছে। হামাস নিরস্ত্রীকরণ এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানানোয় দখলদার ইসরায়েল সেখানে নিজেদের অবস্থান আরও শক্ত করছে বলে মনে করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, সাময়িক এই বিভাজনরেখা স্থায়ী সীমান্তে পরিণত হতে পারে।
এদিকে এপিকে আইডিএফ জানিয়েছে, প্রতিবন্ধকের পাশাপাশি ওই রেখা ঘিরে গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতাসম্পন্ন একটি ‘নিরাপত্তা অঞ্চল’ও গড়ে তোলা হয়েছে। তবে প্রাচীরটি ঠিক কত দূর পর্যন্ত সম্প্রসারণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা দেয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ৮৫ ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় মার্কিন আকাশ প্রতিরক্ষা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় বিশ্বের বহু দেশে ভূমিকম্পের আঘাত
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসপাতাল থেকে সোনমের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)