মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
সাংস্কৃতিক অনুষ্ঠানে গানবাজনার উচ্চশব্দ কমানোর প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছে মাদরাসা শিক্ষার্থীরা। পুলিশ লাঠিচার্জ চালালে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন এবং একপর্যায়ে অনুষ্ঠানটি প- হয়ে যায়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৮ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার জেলা পুলিশ লাইন্সে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ওই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও উচ্চস্বরে গানবাজনা চলতে থাকে।
পুলিশ লাইন্সের পাশেই অবস্থিত জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা জানান, ১৯ আগস্ট গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) তাদের পরীক্ষা নির্ধারিত থাকায় উচ্চশব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে গানবাজনার শব্দ কমানোর অনুরোধ জানানো হলে সাময়িকভাবে তা কমানো হলেও কিছুক্ষণ পর পুনরায় উচ্চস্বরে বাজানো শুরু হয়। পরবর্তীতে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করে প্রতিবাদ জানালে পুলিশ লাঠিচার্জ করে।
সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার শাহ আব্দুর রউফ তাৎক্ষণিকভাবে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতেমহাসচিব সাজিদুর রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ লাইন্সে ভবিষ্যতে এমন অনুষ্ঠান বন্ধ, আহতদের সুচিকিৎসা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)