মাদকের টাকার জন্য বাবাকে মারধর, ২ যুবকের কারাদ-
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
মাদকের টাকার জন্য জন্মদাতা বাবাকে নির্মমভাবে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে চার মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মাদকের টাকা না পেয়ে তারা নিজ নিজ বাবার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দ-াদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত রবিউল হাসানের বাবা মফিজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলেকে ভালো জীবনের আশায় ধারদেনা করে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে সে। বর্তমানে সে নিয়মিত মাদক সেবন করে এবং গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টাকার জন্য নিজের বাবার ওপরই হামলা চালায়।
একইভাবে মাদকাসক্ত শিপনের বাবা নুরুল ইসলামও ছেলের হাতে মারধর শিকার হওয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মাদকের নেশায় পড়ে ছেলে আর মানুষ নেই।
স্থানীয়রা জানান, এই দুই যুবক মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরেই নিজ নিজ পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরাই প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, মাদকাসক্ত হয়ে বাবার গায়ে হাত তোলা সামাজিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)