মাছ চাষে বিদ্যুৎ বিল বাণিজ্যিকের পরিবর্তে কৃষি খাতের দাবি
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আমার কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানের এ বছরের আয়োজন ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। এ আয়োজনে প্রায় ৩ হাজার কৃষকের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানের সূচনায় মতামত জানতে চাওয়া হয়, ভর্তুকি মূল্যে সার কিনতে পারছেন কি না? উপস্থিত ৮০ ভাগ কৃষক জানালেন কিনতে পাচ্ছেন। তবে কৃষকরা নানা বিষয় নিয়ে তাদের মতামত ও দাবির কথা উল্লেখ করেন। তাদের মতামত ও দাবিসমূহ নিম্নরূপ :
* সরকার সেচে ভর্তুকি দেয় কিন্তু আমরা কৃষক সেই ভর্তুকি পাচ্ছি না। ভর্তুকি পায় সেচ পাম্পের মালিক।
* সঠিক সময়ে বীজ পাওয়া যায় না।
* চরের মানুষ বহু ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চরের লোক সরকারের দফতরে গেলে বলে, ‘চরের লোক পরে আসো’। সেচ থেকে ঋণ কোনো কিছুই ঠিকমতো পাই না। চরের জন্য আলাদা ভর্তুকি চালু করা দরকার।
* মাছ চাষ করি কিন্তু কৃষি ঋণ দেয় না। কাগজপত্র ঠিক থাকলেও লোন দেওয়া হয় না।
* সরকার দেশে ৫ হাজার কৃষককে প্রণোদনার টাকা দিলেও উপস্থিত কেউ পায়নি বলে মত জানায়।
* কৃষিতে, সেচে ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ আমরা মাছ চাষ করছি কিন্তু আমাদের কাছ থেকে বাণিজ্যিক বিল নেওয়া হচ্ছে। এ বৈষম্য কেন?
* খাদ্যের মূল্য যেভাবে বাড়ছে, মৎস্য খাতে বিদ্যুতের মূল্য যেভাবে নেওয়া হচ্ছে সব মিলে মাছ চাষিদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ চাষিদের নিয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না। যদি না থাকে তাহলে এ শিল্পকে বাঁচানো সম্ভব হবে না। অথচ এখন সময় এসেছে আমাদের মাছ বিদেশে রপ্তানি করার। সরকার মাছ চাষিদের সুযোগ-সুবিধা দিয়ে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করবে এমনটাই আমরা উদ্যোক্তারা প্রত্যাশা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)