মাছ-গোশতের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাজারে নিত্যপণ্যের দাম কমছেই না। মাসের বাজারের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষদের। এদিকে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলে। মাছ ও গোশতের পাশাপাশি গেলো কিছু দিনের তুলনায় প্রতিটি সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে, সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে নিত্যপণ্যের সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব কিছু।
গতকাল জুমুয়াবার রাজধানীর রায়সাহেব বাজার, তাতিবাজার, নারিন্দা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতিকেজি তেলাপিয়া, কৈ ও পাঙাশ মাছ ২২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের চাষের চিংড়ির কেজি ৮০০ টাকা। চাষের শিং, পাবদা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। রুই, মৃগেল ও কাতল মাছ ওজনভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের শিং বা পাবদা মাছের কেজি ৫০০ টাকা।
বাজারে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও ঈদের পর থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি। প্রতিকেজি ব্রয়লার ২২০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৪২০ থেকে ৪৪০ টাকা ও দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে ডিমের দামও। রমজানে গত কয়েক বছরের তুলনায় এবার ডিমের দাম ছিল সর্বনি¤œ। ওই সময় ডজন বিক্রি হয় ৯০ থেকে ১১০ টাকায়। এখন ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর সাদা ডিমের ডজন ১১০ টাকা।
বিভিন্ন দোকানে পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল মিললেও সরবরাহ কম। আধা লিটার, এক ও দুই লিটারের বোতল বেশিরভাগ দোকানেই পাওয়া যাচ্ছে না। আবার কিছু দোকানে খোলা সয়াবিন তেল মিললেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে।
সরকার নির্ধারিত এক লিটার বোতলজাত তেলের দাম ১৯৫ টাকা। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও পাম অয়েল নির্ধারিত দাম ১৬৪ টাকা। তবে বাজারে খোলা সয়াবিন ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পাম অয়েল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
খুচরা বিক্রেতারা বলছেন, ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এ অবস্থা মাসখানেকের বেশি সময় ধরে চললেও গত তিন-চার দিন ধরে একেবারে অর্ডার নেওয়াই বন্ধ করে দিয়েছেন।
নারিন্দা বাজারের ব্যবসায়ী মোস্তাক আহমেদ জানান, বিভিন্ন কোম্পানি এখন আর সরাসরি তেলের অর্ডার নিচ্ছে না। অনেক ক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে, তেল নিতে হলে সঙ্গে অন্য পণ্যও নিতে হবে। ফলে বাধ্য হয়ে তারা পাইকারি বাজার থেকে তেল সংগ্রহ করে বিক্রি করছেন।
তিনি আরও বলেন, দোকানে তেল না থাকলে ক্রেতারা অন্যান্য জিনিসও কিনতে আগ্রহ দেখায় না। এতে নিয়মিত ক্রেতারাও ফিরে যাচ্ছেন, আর বিক্রিও কমে যাচ্ছে। এ কারণে বেশি দামে পাইকারি বাজার থেকে তেল কিনে এনে বিক্রি করতে হচ্ছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই এখন ৮০ টাকার বেশি বা তার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। শুধু আলুর কেজি ২৫ আর পেঁপে-গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।
বাজারে এখন প্রতিকেজি পটল ও ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, শিম ও সজনে ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা, চিচিঙ্গা, বরবটি, করলা ১০০ থেকে ১২০ টাকা এবং কাঁকরোল ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
তবে কম রয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। প্রতিকেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা ও পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক সপ্তাহে মালদ্বীপে ৮ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিটি নাগরিকের জন্য আইনি সেবা নিশ্চিত করা নতুন কর্মকর্তাদের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরে পড়েছিল গৃহবধূ, তার সন্তান ও বৃদ্ধ মায়ের মৃতদেহ, যা বলছেন স্থানীয়রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্বে প্রথমবারের মতো প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট চালু করল সিটি ব্যাংক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোমরা স্থলবন্দর দিয়ে ২০০ টন কাঁচা মরিচ আমদানি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কফিলের অধীনে আকামা নবায়নে বাংলাদেশিদের আইনগত বাধা নেই
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












