মাছধরা ট্রলারে দস্যুদের হামলা: ৪ জেলে উদ্ধার, সন্ধান মেলেনি ৫ জনের
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বরগুনা সংবাদদাতা:
বঙ্গোপসাগরে দস্যুদের হামলার সময় প্রাণে বাঁচতে গিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ নয় জেলের মধ্যে চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাছ শিকারে যাওয়ার পথে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকার এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। তবে উদ্ধার হওয়া জেলেদের দাবি, নিখোঁজ পাঁচ জনের মধ্যে চার জনের নদীতে ভাসমান অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ‘এফবি মা মরিয়ম’ নামে এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাদের গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
ফিরে আসা জেলেরা জানান, নিখোঁজ জেলেদের মধ্যে চার জন জেলে তাদের সামনেই মারা গেছেন।
উদ্ধার জেলে ইয়াসিন জানান, ডাকাত দলের মার খেয়ে সাগরে পড়ে গিয়ে তারা নয় জন জেলে একটি বয়া ধরে ৭০ ঘণ্টা ভেসে ছিলেন। এরপর একটি জালে আটকে যান তারা। এর আগে তার বড় ভাই কাইয়ুম জোমাদ্দার সাগরে ভাসমান অবস্থায় তার হাতেই মারা যান। এভাবে একে একে আরও চার জন মারা গেলে তাদের সাগরে ভাসিয়ে দেন তারা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কালমেঘা এলাকার মালিক ও মাঝি মাকসুদ মিয়ার ‘এফবি মা মরিয়ম’ ট্রলারটি সাগরে জাল ফেলে অপেক্ষা করছিল। সেই ট্রলারের জেলেরা ভাসমান জেলেদের দেখে রবিবার দিবাগত রাত ১১টার দিকে ওপরে তুলে আনেন। পরে মাছের খাল এলাকার ‘এফবি নিশান’ নামে একটি ট্রলারে উদ্ধার জেলেদের পাথরঘাটার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। বর্তমানে উদ্ধার জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ফিরে আসা চার জেলের সামনেই ভাসমান অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার এম মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগরে ডাকাতের হামলার ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তাদের মধ্যে চার জনকে জীবিত উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত জুমুয়াবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় দস্যুরা হামলা করে। এ সময় নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয় ডাকাতরা। এ ছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)