মাকে মারধর করায় ছেলেক মাটিতে অর্ধেক পুঁতে রাখলো প্রতিবেশীরা!
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করায় সন্তানকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে শাস্তি দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত খলিল (২৮) উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মাদকাসক্ত খলিল তার মায়ের কাছে টাকা চায়। মা তাকে টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে মাকে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মা পায়ে আঘাত পায়। এসময় মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খলিলকে পিলারের সাথে বেঁধে উত্তম মধ্যম দেয়। পরে সকলের সিদ্ধান্তে ছাতিরবাজার- টেপিরবাড়ী আঞ্চলিক সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখে।
প্রতিবেশীরা জানায়, খলিল মাদকাসক্ত। এর আগেও খলিল তার মাকে একাধিকবার মারধর করেছে। তাই ভয় দেখাতে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
খলিলের মা খোদেজা খাতুন বলেন, আমার ছেলে নেশা করে, গাঁজা খায়। আমাকে আজকে নিয়ে তিনদিন মারছে। সকালে আমার কাছে টাকা চায়ছে আমি দিইনি বলে আমাকে ইট দিয়ে পায়ে আঘাত করছে।
এ বিষয়ে অভিযুক্ত সন্তান খলিল বলেন, সকালে মায়ের কাছে টাকা চেয়েছি। টাকা না দেয়ায় ইট ছুড়ে মেরেছি। পরে তারা আমাকে ধরে মাটিতে পুঁতে রেখেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)