মাইয়্যিতকে গোসল দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
كُلُّ نَفۡسࣲ ذَاۤىِٕقَةُ ٱلۡمَوۡتِۗ
অর্থ:- প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ নং: ১৮৫)
যখন একজন মুসলমান ইন্তেকাল করেন, তখন সম্মানিত শরীয়ত উনার নির্ধারিত হুকুম অনুযায়ী গোসল, কাফন, দাফন ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করতে হয়। রূহ বের হয়ে গেলে হাত ও পা সোজা করে দিতে হবে, চোখ বন্ধ করে দিতে হবে। আর কোন মাইয়্যিতের মুখ যদি হা করে থাকে এবং স্বাভাবিকভাবে বন্ধ করা না যায় সেক্ষেত্রে মাইয়্যিতের চিবুক এবং মাথার সাথে একখানা কাপড় বেঁধে দিতে হবে।
অনরূপভাবে দুই পা যাতে ফাঁকা হয়ে যেতে না পারে সেজন্য দুই পা সোজাভাবে একত্র করে দিবে, সমস্ত শরীর একখানা চাদর দিয়ে ঢেকে দিবে। যথাসম্ভব তাড়াতাড়ি কাফন ও দাফনের ব্যবস্থা করবে। চোখ ও মুখ বন্ধ করার সময় পড়বে,
بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
লোবান বা আগরবাতি জ্বালাবে। কোন নাপাক ব্যক্তি লাশের কাছে থাকবেনা। গোছল দেওয়ার পূর্বে মৃতের নিকটে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা দুরস্ত নয়।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম
মাইয়্যিতকে গোসল দেওয়া জীবিত মুসলমানদের জন্য ফরযে কিফায়া। যে খাটে মুর্দাকে গোসল দেওয়া হবে তা পাক-সাফ করে নিতে হবে এবং লোবান বা আগরবাতি ইত্যাদি সুগন্ধির ধূপ দিবে, তিন, পাঁচ বা সাতবার বিজোড় সংখ্যায় সেই খাটে পানি দিয়ে যাবে। তারপর সেই খাটে মাইয়্যিতকে রাখবে ।
মাইয়্যিতের নাভি থেকে হাঁটু পর্যন্ত একখানা কাপড় দিয়ে ঢেকে রেখে পরিধানের কাপড়-চোপড় ইত্যাদি যা কিছু থাকে সব খুলে নিবে। মাইয়্যিত মহিলা হলে অবশ্যই খাছ পর্দার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাইয়্যিতের গোসলের পানি যাতে ঘর-বাড়িতে ছড়িয়ে না যায়। সেজন্য কোন গর্ত করবে।
মাইয়্যিতের নাকে ও কানে তুলা দিয়ে রাখবে যাতে পানি ঢুকতে না পারে। বরই পাতা দিয়ে পানি কিছুটা গরম করে নিবে। হাতে নেকড়া পেঁচিয়ে স্বাভাবিক স্থান তিনবার মুছে পানি ঢেলে পরিষ্কার করে দিবে। নেকড়া ছাড়া খালি হাতে স্বাভাবিক স্থান স্পর্শ করবেনা। তারপর ওযু করাবে। ওযু করাতে প্রথমে হাত কব্জি পর্যন্ত ধৌত করার কোন আবশ্যক নেই। কুলি করাতে ও নাকে পানি দিতে হবেনা। নাপাকী অবস্থায় মৃত্যু হলে তুলা বা নেকড়া ভিজিয়ে মুখের ও নাকের ভিতর পরিষ্কার করে, ভিজিয়ে দিতে হবে।
ওযু করাবে প্রথমে মুখম-ল তিনবার ধোয়াবে, পরে ডান হাত কনুই পর্যন্ত তিনবার, পরে বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করবে, ছের বা মাথা মাসেহ করাবে। তারপর ডান পা ও বাম পা তিন তিনবার করে ধোয়াবে। ওযু শেষ হলে মাথা ও দাড়ি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করাবে।
তারপর মাইয়্যিতকে বাম কাতে শায়িত করে তার ডান পার্শ্বের শরীরের উপর মাথা হতে পা পর্যন্ত বরই পাতা মিশ্রিত গরম পানি তিনবার বা পাঁচবার ঢেলে পরিষ্কার করবে। অতঃপর ডান কাতে ভর করিয়ে বাম পার্শ্বের দিক উত্তমরূপে পরিষ্কার করবে। যদি পেট হতে কিছু ময়লা বের হয়। তবে তা নেকড়া দিয়ে ভাল করে মুছে এবং পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবে। কিন্তু তার ওজু ও গোসল আর দোহরাতে (নতুন করে করাতে) হবেনা। তারপর মাইয়্যিতকে মাথা হতে পা পর্যন্ত কর্পূরের পানি ঢেলে দিবে। এইভাবে গোসলের পর একটা পাক-সাফ শুকনা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছিয়ে কাফন পরাবে।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাইয়্যিতের জানাযা নামাযের গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাইয়্যিতকে কাফনের কাপড় পরিধান করানোর মহাসম্মানিত সুন্নত মুবারক
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘পনির’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র ২১শে শাওওয়াল শরীফ হচ্ছেন, আন্তর্জাতিক পবিত্র বাল্যবিবাহ দিবস। বাল্যবিবাহ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক; অস্বীকার করা কাট্টা কুফরী।
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র ২১শে শাওওয়াল শরীফ হচ্ছেন, আন্তর্জাতিক পবিত্র বাল্যবিবাহ দিবস। বাল্যবিবাহ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক; অস্বীকার করা কাট্টা কুফরী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র ২১শে শাওওয়াল শরীফ হচ্ছেন, আন্তর্জাতিক পবিত্র বাল্যবিবাহ দিবস। বাল্যবিবাহ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক; অস্বীকার করা কাট্টা কুফরী।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র ২১শে শাওওয়াল শরীফ হচ্ছেন, আন্তর্জাতিক পবিত্র বাল্যবিবাহ দিবস। বাল্যবিবাহ করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক; অস্বীকার করা কাট্টা কুফরী।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চেয়ার-টেবিলে খাবার খাওয়া বিদয়াত; খাছ ফতওয়া মতে হারাম
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেট পুরে আহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুল, হাত ও বাসন চেটে খাওয়া:
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র জুমুয়াহ শরীফ দিনের মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাবারে ও পান পাত্রে ফুঁক দেওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












