কথা রেখেছেন প্রধানমন্ত্রী:
মহেশখালীর টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ রবি, ১৩৯৪ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কথা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছিলেন মঙ্গলবার থেকে দেশে গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়বে। গত সোমবারের সেই বৈঠকের পর রাতেই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ানো শুরু হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে সেখানকার দুটি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল, যা বিগত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ওই দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়ন ঘনফুটে স্থির ছিল।
বিগত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে রহস্যজনক এক অগ্নিকা-ের ঘটনায় টার্মিনালটি বিকল হয়ে গেলে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে। এরপর টার্মিনালটি সচল হলেও ইরান যুদ্ধের কারণে এলএনজিবাহী জাহাজ আসা কমে যায়। তাতে এলএনজি সংকটের কারণে টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়।
বিগত ২২ আগস্ট থেকে শিডিউল অনুযায়ী আমদানি করা এলএনজিবাহী জাহাজ আসা শুরু হলে সরবরাহ ধীরে ধীরে বাড়ানো হয়। চলতি মাসে গত সোমবার পর্যন্ত চারটি এলএনজিবাহী কার্গো আসার পর গ্যাস সরবরাহ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।
এলএনজি খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে সরবরাহ করা গ্যাসের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বেড়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ প্রায় ২৭০০ মিলিয়ন ঘনফুট ছাড়িয়ে গেছে। এতে সারা দেশে গ্যাস সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।
গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় শিল্পকারখানায় উৎপাদনে গতি আসছে। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা সচল করা হচ্ছে। আবাসিক গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরছে। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)