মহিলাদের পাতা
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৬)
, ৩০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
হযরত উম্মু হাকীম বিনত আসীদ রহমাতুল্লাহি আলাইহিমা তিনি উনার আম্মাজান থেকে বর্ণনা করেন: তিনি বলেন, যখন উনার আহাল ইন্তিকাল করেন, তখন উনার চোখে ব্যথা ছিল। তখন তিনি ইছমিদ সুরমা লাগান। পরে তিনি তার মুক্ত করা এক দাসীকে উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহাস সালাম উনার নিকট প্রেরণ করেন। সে তার নিকট ইছমিদ সুরমা ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করে। উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহাস সালাম বললেনঃ কোন সুরমা ব্যবহার করবে না। হ্যাঁ যদি কঠিন প্রয়োজন হয়। কেননা, হযরত আবূ সালামা রদ্বিয়াল্লাহ তায়া’লা আনহু তিনি বিছালী শান মুবারক প্রকাশ করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার নিকট ঐ সময় আসেন। আমি তখন আমার চোখে ইলুয়া (কাল মসৃণ গাম) লাগিয়ে ছিলাম। তিনি বললেনঃ হে উম্মু সালামা আলাইহাস সালাম! এটা কী? আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা ইলুয়া। এতে কোন সুগন্ধি নেই। তিনি বললেনঃ হে উম্মু সালামা আলাইহাস সালাম! এটা চেহারা সুন্দর ও আকর্ষণীয় করে দেয়। এটা আর লাগাবেন না, তবে রাতে লাগাবেন। আর সুগন্ধি বস্তু দ্বারা মাথা ধোবেন না, মেহেদী দ্বারাও না। কেননা, মেহেদীও খেযাব (মধ্যে রঙ রয়েছে)। আমি বললাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি কি দিয়ে মাথা ধোব? তিনি বললেনঃ কুলপাতা দিয়ে আপনার মাথায় প্রলেপ দিবেন। (নাসায়ী শরীফ)
হযরত উম্মে ক্বয়েস বিনতে মিহসান রদ্বিয়াল্লাহু তায়া’লা তায়’লা আনহা উনার থেকে বর্ণিত: তিনি বলেন,আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এ কথা বলতে শুনেছি যে, ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে। কেননা, তাতে সাতটি রোগের আরোগ্যতা রয়েছে। শ্যাস-নালীর ব্যাথার জন্য এর ধোঁয়া নাক দিয়ে টেনে নেয়া যায়। পাঁজরের ব্যাথা দূর করতেও ব্যবহার করা যায়। (বুখারী শরীফ, ইবনে মাজা শরীফ)
হযরত যায়েদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফুসফুস আচ্ছাদক ঝিল্লির প্রদাহ ঘটিত রোগে ওর্য়াস ঘাস, চন্দন ও যাইতুন একত্রে পিষিয়ে প্রলেপ দেয়ার ব্যবস্থা পত্রের প্রশংসা করেছেন। (ইবনে মাজাহ শরীফ, তুহফাতুল আহওয়াজী)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












