মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২)
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
পবিত্র সুন্নতী লিবাস মুবারক পরিধান করাই মুসলমানদের প্রাথমিক পরিচয় :
পবিত্র সুন্নতী লিবাস মুবারকই হলো প্রতিটি মুসলিম নর-নারী উনাদের অন্যতম প্রাথমিক শিয়ার বা বাহ্যিক পরিচয়। যিনি খালিক্ব, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ذٰلِكَ مِنْ آيَاتِ اللهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
অর্থ: (পবিত্র সুন্নতী পোশাক মুবারক) উহা মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারক উনার অন্তর্ভুক্ত। যাতে তারা নির্দেশ মেনে চলতে পারে। (পবিত্র সূরা আ’রাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ-২৬)
আরবীতে বলা হয়ে থাকে যে-
اَلنَّاسُ يُعْرَفُوْنَ بِاللِّبَاسِ
অর্থ: পোশাকে মানুষের পরিচয়।
অর্থাৎ সম্মানিত সুন্নতী পোশাক-পরিচ্ছদ মুবারক পরিধান করার মাধ্যমেই সম্মানিত মুসলমান ও ইহুদী-খৃষ্টানসহ অন্যান্য কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য নির্ণয় হয়।
তাই, পবিত্র সুন্নতী লিবাস মুবারক পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম একটি অপরিহার্য বিষয়। পোশাক ব্যতিত মানুষের যেমন বাহ্যিক পরিচয় প্রমাণিত হয়না। তেমনি পবিত্র সুন্নতী পোশাক মুবারক ব্যতিত মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত বলেও প্রমাণিত হয়না।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْن عُمَرَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ قَالَ قالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন- মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি কোন বিজাতীদের সাদৃশ্যতা অবলম্বন করলো, সে তাদের দলেরই অন্তর্ভুক্ত। (আবূ দাউদ শরীফ, আহমদ শরীফ)
উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় পবিত্র হাদীছ শরীফ উনার শরাহ গ্রন্থে বলা হয়েছে-
قوله مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ يَعْنِي مَنْ شَبَّهَ نفسَهٗ بِالْكُفَّارِ فيِ اللِّبَاسِ وَغَيْرِهٖ مِنَ الْمُحَرَّمَاتِ فَإِنْ اِعْتَقَدَ تَحْلِيْلَهٗ فَهُوَ كَافِرٌ وَإِنْ اِعْتَقَدَ تَحْرِيْمَهٗ فَقَدْ أَثِمَ-
অর্থ: উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ উনার অর্থ হলো: যে ব্যক্তি কোন বিজাতীয় সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা রাখবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে কোন কাফিরদের সাথে পোশাক পরিধান করার ক্ষেত্রে বা অন্য কোন হারাম কাজের ক্ষেত্রে সাদৃশ্য রাখলো সে যদি তাদের পোশাক বা অন্য হারাম কাজগুলি বৈধ বলে, তাহলে সে কাফির। আর যদি হারাম জেনে করে থাকে, তাহলে সে ফাসিক বা গুনাহগার। (আল-মাফাতীহু ফী শারহিল মাছাবীহ ৫/১৮)।
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












