মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৭)
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম ও কুফরী (৩য় অংশ) :
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ صَفِيَّةَ بنت شَيْبَة رَحْمَةُ اللهِ عَلَيْها قَالَتْ: رَأَيْتُ حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَة الصِّدِّيْقَة عَلَيْهَا السَّلَامُ طَافَتْ بالبيت وهي منتقبة-
অর্থ: হযরত ছফিয়্যাহ বিনতে শাইবা রহমতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে নিক্বাব পরিহিতা অবস্থায় পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে দেখেছি। (আত্ব-ত্ববাকাতুল কুবরা লি-ইবনি সায়া’দ-৮/৪৯, আল-মুছান্নাফু আব্দির রাযযাক-৫/২৪-২৫)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ إِبْرَاهِيم بْن سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رَحْمَةُ اللهِ عَلَيْهِم أَنَّ حَضْرَتْ عُمَرَ أَذِنَ لأَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَجِّ فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا وَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عوف. قال: كان عثمان ينادي ألا لا يَدْنُو إِلَيْهِنَّ أَحَدٌ وَلا يَنْظُرُ إِلَيْهِنَّ أَحَدٌ. وَهُنَّ فِي الْهَوَادِجِ عَلَى الإِبِلِ. فَإِذَا نَزَلْنَ أَنْزَلَهُنَّ بِصَدْرِ الشِّعَبِ. وَكَانَ عُثْمَانُ وَعَبْدُ الرَّحْمَنِ بِذَنَبِ الشِّعَبِ فَلَمْ يَصْعَدْ إِلَيْهِنَّ أَحَدٌ.
অর্থ: হযরত ইবরাহীম ইবনে সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা থেকে, উনার পিতা উনার দাদা থেকে বর্ণনা করেন: তিনি বলেন, নিশ্চয়ই সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র হজ্জ উনার শেষের দিন পবিত্র হজ্জ করার ব্যবস্থা করে দিতেন। হজ্জের ক্ষেত্রে উনাদের খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়ার জন্য তিনি সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের দু’জনকে সঙ্গে পাঠাতেন। সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম তিনি উনাদের বাহনের সামনে ভ্রমণ করে ঘোষণা দিতেন যে, হে মানব সকল! আপনারা কেউ উনাদের বাহনের নিকটবর্তী হবেন না, এবং কেউ উনাদের দিকে তাকাবেন না। ঐ সময় উনারা উটের উপর হাওদা মুবারকের মধ্যে অবস্থান মুবারক করতেন। উনারা দু’জন সতর্কদৃষ্টি রাখতেন কেউ উনাদের বাহনের নিকটবর্তী হয় কিনা এবং উনাদের দিকে দৃষ্টিপাত করে কিনা। (আত্ব-ত্ববাকাতুল কুবরা, আহাদীছু উম্মুল মু’মিনীন আয়িশা-১/১২৩, ছিফাতুল হিজাবিশ শরয়ি’য়্যী-পৃ:১১৬)
আহাদীছু উম্মুল মু’মিনীন আয়িশা-উক্ত কিতাবে আরো অতিরিক্ত উল্লেখ রয়েছে যে-
فإذا دنا منهن أحد يصيح إليك .إليك وكان عبد الرحمن يسيرعلى راحلته من ورائهن يفعل مثل ذلك-
অর্থ: কেউ উনাদের বাহনের নিকটবর্তী হওয়ার উপক্রম হলে, তখন সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম তিনি চিৎকার দিয়ে বলতেন إليك. إليك অর্থাৎ দূরে সরুন, দূরবর্তী হউন। উনাদের বাহনের পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও তদ্রুপ ঘোষণা করতেন এবং বলতেন। (আহাদীছু উম্মুল মু’মিনীন আয়িশা-১/১২৩)
বলাবাহুল্য যে, উপরোল্লেখিত পবিত্র হাদীছ শরীফসমূহ দ্বারা গাইরে মাহরামদের থেকে হাত ও মুখ ঢেকে রাখা ফরয হওয়ার বিষয়টি মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানা থেকেই প্রচলিত হওয়া অকট্যভাবে প্রমাণিত হয়।
قال حَضْرَتْ الإمام أحمد رحمه الله كما نقل عنه حَضْرَتْ القاضي أبو يعلى المرأة كلها عورة حتى ظفرها لا يحل لها أن يظهر منها شيء حتى الظفر-
অর্থ: ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি কাজী আবূ ইয়া’লা থেকে বর্ণনা করে বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। কোন মহিলার জন্য তাদের শরীরের কোন অংশ প্রকাশ করা জায়িয নাই। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (সিলসিলাতুত তাফসীর লি-মুছতফা আদওয়া-১০/৩৫)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং পবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (২)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (২)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












