মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১)
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
পবিত্র দ্বীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে পুরুষ-মহিলা উভয়ের জন্যই পবিত্র সুন্নতী লিবাস-পোশাকসহ মানব জীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান দেয়া হয়েছে। অনেক আমলই মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় করে থাকে। উক্ত আমল সমূহের মধ্যে কিছু আমল রয়েছে মূলতঃ পবিত্র সুন্নতী নেক আমল মুবারক। কিন্তু পবিত্র সুন্নত মুবারক পালনের নিয়তে উক্ত আমলগুলি আদায় না করার কারণে মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিদ্বামন্দি-সন্তুষ্টি এবং ছাওয়াব থেকেও বঞ্চিত হয়। ঐ সকল আমল মুবারক উনার মধ্যে একটি হলো মহিলাদের সম্মানিত সুন্নতী লিবাস মুবারক, অলংকার ও সাজ-সজ্জাসহ সংশ্লিষ্ট বিষয় সমূহ।
উক্ত বিষয়সমূহ সম্পর্কে এই লেখায় ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।
সুন্নতী লিবাস বলতে পবিত্র দ্বীন ইসলামে কোন লিবাস নাই- এ কথা বলা কুফরী :
পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে সুন্নতী লিবাস বলতে কোন লিবাস বা পোশাক নাই। অথবা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে নির্দিষ্ট কোন পোশাকের বর্ণনা নাই, এসব কথা বলা কুফরী। যিনি খলিক্ব, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালাম, কালামুল্লাহ শরীফ উনার মধ্যে এবং মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহিলাগণ উনাদের পবিত্র সুন্নতী লিবাসসহ মানব জীবনে যা কিছু প্রয়োজন সকল বিষয়ের সুষ্পষ্ট সমাধান দিয়েছেন। কোন বিষয়ের সমাধান উল্লেখ করা তিনি বাকী রাখেন নাই।
যিনি খলিক্ব, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ-
অর্থ: আমি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কোন কিছুই উল্লেখ করা বাকী রাখি নাই। (পবিত্র সূরা আনয়া’ম শরীফ: পবিত্র আয়াত শরীফ-৩৮)
যিনি খলিক্ব, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ-
অর্থ: আমি আপনার প্রতি যে মহাসম্মানিত মহাপবিত্র কিতাব (পবিত্র কুরআন শরীফ) অবতীর্ণ করেছি উনার মধ্যে ছোট-বড়, খুটি-নাটি সকল কিছুই বর্ণনা করেছি। (পবিত্র সূরা নাহল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৮৯)
যিনি খলিক্ব, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ-
অর্থ: মহাসম্মানিত মহাপবিত্র কিতাব (পবিত্র কুরআন শরীফ) উনার মধ্যে সুষ্পষ্টভাবে সকল কিছুই বর্ণনা করা হয়েছে। (পবিত্র সূরা হুদ শরীফ: পবিত্র আয়াত শরীফ-৬)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতা হারাম খেলে, তার তাছীর সন্তানের উপরও পড়ে
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












