মহাসড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ
নরসিংদী সংবাদদাতা:
পোলট্রি মুরগি ও ডিম উৎপাদনে লাগামহীন খরচ বৃদ্ধি, কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়া প্রভাব এবং বাজারমূল্যের চরম বৈষম্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতীকী ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিবপুরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারি এবং ডিলার অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা ‘পোলট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ কর, খামারিদের রক্ষা কর’ সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে খামারিরা মহাসড়কে নিজেদের উৎপাদিত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
খামারিদের অভিযোগ, বাজারজাত পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির সঠিক বিক্রয়মূল্য পাওয়া যাচ্ছে না। মধ্যস্বত্বভোগী ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে প্রতিদিন লোকসান গুনতে গুনতে ইতোমধ্যে অনেক প্রান্তিক খামারি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন।
তারা আরও বলেন, পোলট্রি খাত দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। এই শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে অবিলম্বে খাদ্যের দাম নিয়ন্ত্রণ, প্রান্তিক খামারিদের সুরক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।