মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী খাদ্য মুবারক “রুটি”
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
(خبز الشعير) খুবযুশ শা’য়ীর অর্থাৎ যবের রুটি:
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَبِيتُ اللَّيَالِي الْمُتَتَابِعَةَ طَاوِيًا ، وَأَهْلُهُ لاَ يَجِدُونَ الْعَشَاءَ وكان أكثرهم خبزهم خبز الشعير.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা একাধারে কয়েক রাত না খেয়ে অর্থাৎ খাবার গ্রহণ না করে কাটিয়ে দিতেন। উনারা রাতের খাবার পরিহার করতেন। আর বেশিরভাগ সময় যবের রুটিই ছিল উনাদের মহাসম্মানিত খাদ্য মুবারক।” (তিরমিযী শরীফ : কিতাবুয যুহুদ : পবিত্র হাদীছ শরীফ নং ২৩৬০)
(خُبْزُ بُرٍّ) খুবযুল র্বুর অর্থাৎ গমের (লাল আটার) রুটি:
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَادَ رَجُلاً فَقَالَ لَهُ مَا تَشْتَهِي ؟ فَقَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ فَقَالَ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন এবং উনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আকাঙ্খা করেন? তিনি বলেন, আমি গমের রুটি খেতে চাই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যাঁর কাছে গমের রুটি আছে তিনি যেন উনার ভাইকে তা পাঠিয়ে দেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনাদের কোন রোগী কিছু খেতে চাইলে উনাকে যেন তা খাওয়ানো হয়।” (ইবনে মাজাহ শরীফ : পবিত্র হাদীছ শরীফ নং-৩৮৮০)
লাল আটার উপকারিতা:
১. দেহের ৭০ শতাংশ আঁশ পূরণ করে,
২. হজম শক্তি বৃদ্ধি করে,
৩. এন্টি অক্সিডেন্টে ভরপুর যা কলেস্টরেল কমাতে সহায়তা করে,
৪. দেহের চর্বি নিয়ন্ত্রণ করে ও ওজন কমায়,
৫. ক্ষুধামন্দাভাব দূর করে,
৬. রক্তে কলেস্টরেল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে,
৭. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক হয়,
৮. হাড়ের ক্ষয়রোধ করে হাড়কে শক্তিশালী করে,
৯. ভিটামিন-বি সমৃদ্ধ,
১০. এ্যাজমা (শ্বাসকষ্ট) সমস্যায় উপকারী,
১১. ম্যাগনেশিয়াম, জিংক ইত্যাদি মিনারেল সমৃদ্ধ যা সুস্বাস্থ বজায় রাখে,
১২. কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা সুস্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ,
১৩. ভিটামিন-সি সম্পূরক,
১৪. লাল আটাতে ক্যান্সার প্রতিরোধক এন্টিঅক্সিডেন্ট রয়েছে।
১৫. প্রদাহ প্রতিষেধক হিসেবে কার্যকরী।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












