মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয় (১০)
মূর্তি অপসারণ করা এবং প্রাসঙ্গিক বিষয়:
মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয় করা হয়। সেই সময় পর্যন্ত মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার ভিতরে এবং আশেপাশে অনেকগুলি মূর্তি ছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেগুলো ভেঙে ফেলার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক দেন, তিনি নিজেও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) দ্বারা মূর্তি ভেঙ্গে টুকরো টুকরো করে দেন এবং ক্বিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র তা’লীম মুবারক দান করেন। এ সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিম্নোক্ত পবিত্র আয়াত শরীফখানা তিলাওয়াত মুবারক করেন-
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
অর্থ: “সত্য এসেছেন এবং মিথ্যা দূরীভূত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ারই যোগ্য। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইস্রা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ
অর্থ: “তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা হজ্জ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩০)
আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَبِـىْ اُمَامَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ بَعَثَنِي رَحْمَةً لِلْعَالَمِينَ وَهُدًى لِلْعَالَمِينَ وَأَمَرَنِي رَبِّي بِمَحْقِ الْمَعَازِفِ وَالْمَزَامِيرِ وَالْأَوْثَانِ وَالصُّلُبِ وَأَمْرِ الْجَاهِلِيَّةِ
অর্থ: “হযরত আবূ উমামাতা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আমাকে সমস্ত আলমের জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র রহমত মুবারক এবং হেদায়াতদানকারী হিসেবে প্রেরণ করেছেন, সৃষ্টি মুবারক করেছেন। আর আমার রব তা‘য়ালা মহান আল্লাহ পাক তিনি আমাকে বলেছেন, মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক দিয়েছেন- বাদ্যযন্ত্র, বাঁশি, মূর্তি, ক্রুশ এবং জাহিলিয়্যাতের (সমস্ত গোমরাহী) বিষয় ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। ” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ, জুয্উ আশ্ইয়াব, আল মু’জামুল কাবীর, মুসনাদে ত্বয়ালিসী, আল মু’জামুল কাবীর, মেশকাত, মেরক্বাত, শরহুত্ ত্বীবী, কানযুল উম্মাল ইত্যাদি)
প্রসঙ্গত উল্লেখ যে, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ, মহাসম্মানিত ইজমা শরীফ এবং মহাসম্মানিত ক্বিয়াস শরীফ মুতাবিক সমস্ত সম্মানিত মুসলমান উনাদের জন্য ফরয হচ্ছে- ছবি, মূর্তি, ভাস্কার্য, ম্যানিকিন ইত্যাদি থেকে বেঁচে থাকা।
-মুহম্মদ ইবনে ছিদ্দীকুর রহমান।
আরও পড়ুন
সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।