বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলা মুবারক পরিবর্তন
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বাইতুল মুক্বাদ্দাস শরীফ উনার দিকে ফিরে সম্মানিত ছলাত মুবারক আদায় করতেন। সুবহানাল্লাহ! ইহুদীরা এই বিষয়টিকে কেন্দ্র করে নানা চূ-চেরা, ক্বীল-ক্বাল করতে থাকলো। না‘ঊযুবিল্লাহ! তারা বলাবলি করতে লাগলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাবী করে থাকেন যে, তিনি আলাদা একটি সম্মানিত ও পবিত্র শরীয়ত মুবারক এনেছেন; কিন্তু এখন পর্যন্ত উনার ক্বিবলা সেই ইহুদীদের ক্বিবলাই রয়ে গেছে।” না‘ঊযুবিল্লাহ!
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত দু‘আ মুবারক করতেন- মহান আল্লাহ পাক তিনি যেন মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বা’বা শরীফ উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলা মুবারক হিসেবে নির্ধারণ করেন এবং তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক উনার অপেক্ষায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ! তখন সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হন এবং তাতে সম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে ক্বিবলা পরিবর্তন করে মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলা মুবারক হিসেবে নির্দিষ্ট করার বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক করা হয়। সুবহানাল্লাহ!
২য় হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১৫ই রজবুল হারাম শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার ‘বনী সালামাহ্’ গোত্রে একটি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক-এ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে নিয়ে সম্মানিত জামাআত মুবারক উনার সাথে সম্মানিত ছলাতুয যুহর আদায় করছিলেন। এমন সময় দুই রাকা‘আত সম্মানিত ছলাত মুবারক আদায় শেষে সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা নাযিল হন। সুবহানাল্লাহ! সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা হচ্ছেন-
قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِـى السَّمَآءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْـحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَعْلَمُوْنَ اَنَّهُ الْـحَقُّ مِنْ رَّبّـِهِمْ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ
অর্থ: “নিশ্চয়ই আমি আপনার আকাশের দিকে বারবার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মুখ মুবারক) ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি। যেই মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলা মুবারক আপনি পছন্দ করেন, আমি আপনাকে সেদিকে ফিরে যেতে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক করছি। আপনি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদুল হারাম শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মুখ মুবারক) ফিরান। আপনারা যেখানেই থাকুন, মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে মুখ ফিরান। মূলত যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের জানা আছে যে, মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলা মুবারক পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃত সত্য এবং তারা যা করে মহান আল্লাহ পাক তিনি সে সম্পর্কে পরিপূর্ণ অবগত রয়েছেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা বাকারা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৪৪)
সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার সাথে সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ছলাত মুবারক আদায়রত অবস্থাতেই মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে ঘুরে যান এবং উনার সাথে সাথে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা যাঁরা পিছনে সম্মানিত ছলাত আদায় করছিলেন উনারাও ঘুরে গেলেন। আর এভাবেই সম্মানিত ছলাতুয যুহর উনার পরবর্তী দুই রাকআত সম্মানিত ছলাত মুবারক মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে ফিরে আদায় করে শেষ করেন। সেজন্যেই যেই মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক-এ উনারা তখন ছলাত মুবারক আদায় করছিলেন, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ‘মসজিদে যুল ক্বিবলাতাইন’ অর্থাৎ দুই ক্বিবলা বিশিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক বলা হয়। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বেমেছাল ফযীলত মুবারক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস মুবারক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার পক্ষ থেকে দাওয়াত দেয়া এবং মেহমানদারী মুবারক করানো
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ ‘আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস মুবারক
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক নযরে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র দিবস মুবারক
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত গুরুত্বপূর্ণ নছীহত মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবতে আযীম শরীফ বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ স্বপ্ন মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাদিসাহ্ আলাইহাস সালাম উনার এক নযরে মহাসম্মানিত পরিচিতি মুবারক প্রকাশ করেছেন। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইয়াওমুল ফীল বা হস্তিবাহিনী ধ্বংসের দিবস এবং সংশ্লিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র ঘটনা মুবারকসমূহ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












