মহাপবিত্র মহাসম্মানিত সুন্নতী না’লাইন বা জুতা (স্যান্ডেল) মুবারক (০১)
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত জুতা (স্যান্ডেল) মুবারক ছিল, দু’ফিতা যুক্ত (ক্রস বেল্ট), যা সম্পূর্ণ (তলা’ও) চামড়ার দ্বারা নির্মিত এবং তা লাল-খয়েরী রংয়ের ছিল। সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رضى الله تعالى عنهما قَالَ كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ مَثْنِيٌّ شِرَاكُهُمَا
অর্থঃ হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার হতে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতিটি মহাসম্মানিত না’লাইন শরীফে দু’টি করে ফিতা মুবারক ছিলেন। সুবহানাল্লাহ !
(শামায়েলে তিরমিজী শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং- ৫৯; ইবনে মাজাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং- ৩৬১৪; শারহুস সুন্নাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং- ৩১৫৪; আলবাশারাতু বি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনাল ইশকালি ওয়াল জুহুদ, পৃষ্ঠা নং- ১০৮; মিরকাতুল মাফাতিহ শরহু মিশকাতুল মাসাবীহ; তুহফাতুল আশরাফ বিমারিফাতিলআত্বরাফ ৫/৩৮)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
حَدَّثَنَا حَضْرَتْ عِيسَى بْنُ طَهْمَانَ رحمة الله عليه قَالَ أَخْرَجَ إِلَيْنَا حَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رضى الله تعالى عنه نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ , لَهُمَا قِبَالانِ " ، قَالَ : فَحَدَّثَنِي حَضْرَتْ ثَابِتٌ رحمة الله عليه بَعْدُ عَنْ حَضْرَتْ أَنَس رضى الله تعالى عنه رضى الله تعالى عنه، أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-
অর্থঃ হযরত ঈসা ইবনে তাহমান রহমাতুল্লাহি আলাইহি উনার হতে বর্ণিত। তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাদের সম্মুখে দু’টি লোমশূণ্য না’লাইন মুবারক নিয়ে আসেন। আর ঐ না’লাইন মুবারক দু’টিতে দু’টি করে চামড়া মুবারক উনার ফিতা মুবারক ছিলেন। তিনি (হযরত আহমাদ রহমাতুল্লাহি আলাইহি) বলেন, পরে হযরত সাবিত রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে পবিত্র হাদীছ শরীফ শোনান যে, সে মহাসম্মানিত না’লাইন শরীফ দু’টি ছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার। সুবহানাল্লাহ!
) বুখারী শরীফ , পবিত্র হাদীছ শরীফ নং- ৩১২৭; শামায়েলে তিরমিজী শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং- ৬০; শুয়াবুল ঈমান- ৮/ ২৯৯; মুখতাছরুশ শামায়েল, পৃষ্ঠা -৫২)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رضى الله تعالى عنه، قَالَ" كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ.
অর্থঃ হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত না’লাইন শরীফে দু’টি করে চামড়া মুবারকের ফিতা মুবারক ছিলেন।
(শুবুলুল হুদা ওয়ার রশাদ ফী সীরতি খইরুল ইবাদ -৭/ ৩১৮ ; শুয়াবুল ঈমান- ৮/ ২৯৯; মুখতাছরুশ শামায়েল , পৃষ্ঠা -৫২)
- আল্লামা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (৩)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












