মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কালামুল্লাহ শরীফ উনার মধ্যে কোনো স্থানেই সরাসরি বরকতময় ইসিম বা নাম মুবারক দ্বারা সম্বোধন মুবারক করেননি।
শুধুমাত্র ৪ স্থানে ‘সাইয়্যিদুনা মাওলানা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক এসেছেন। (১) সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে (২) সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ উনার ৪০ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে (৩) সম্মানিত ও পবিত্র সূরা ফাতহ্ শরীফ উনার ২৯ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে এবং (৪) সম্মানিত ও পবিত্র সূরা মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ২ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে। এই মোট ৪ বার। আর ১ স্থানে অর্থাৎ সম্মানিত ও পবিত্র সূরা ছফ শরীফ উনার ৬ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ‘সাইয়্যিদুনা মাওলানা হযরত আহমদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ এই মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক এসেছেন। সুবহানাল্লাহ! এই সর্বমোট ৫ বার সরাসরি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক এসেছেন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালাত মুবারক উনার বর্ণনা মুবারক এবং মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচয় মুবারক দেয়ার জন্য। সুবহানাল্লাহ!
এছাড়া যত স্থানেই মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করেছেন, প্রত্যেক স্থানেই অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারাই সম্বোধন মুবারক করেছেন। সুবহানাল্লাহ! যেমন:
(১) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ্ শরীফ উনার ৪১ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন,
يَااَيُّـهَا الرَّسُوْلُ لَا يـَحْـزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِـى الْكُفْرِ
অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তাদের জন্য দুঃখ করবেন না, যারা দ্রুত গতিতে কুফরিতে নিমজ্জিত হয়।”
(২) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ্ শরীফ উনার ৬৭ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন,
يَااَيُّـهَا الرَّسُوْلُ بَـلِّغْ مَا اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ
অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার রব তা‘য়ালা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, আপনি তা মানুষের নিকট পৌছে দিন।”
(৩) মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র সূরা আহ্যাব শরীফ উনার ৪৫ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক দ্বারা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যন্ত মুহব্বতে, তা’যীম-তাকরীম এবং সম্মানের সাথে সম্বোধন মুবারক করেন,
يَااَيُّـهَا النَّـبِـىُّ اِنَّا اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْـرًا
অর্থ: “আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নবী এবং রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে হাযির-নাযির, সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি।” সুবহানাল্লাহ!
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।