ঘটনা থেকে শিক্ষা
মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকিরে থাকা লাখ-লাখ তখতে সুলায়মানী থেকে উত্তম
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি উত্তম হেফাজতকারী, অনেক দয়ালু, করুণাময়।”
এ প্রসঙ্গে বলা হয়ে থাকে একটি ওয়াকেয়া। হযরত সুলায়মান আলাইহিস সালাম। তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন এবং তিনি নবীও ছিলেন। উনার একটা তখত ছিল, তখতে সুলায়মানী। সেই তখতে করে তিনি প্রত্যেকদিন সকালে এক মাসের রাস্তা সফর করতেন এবং বিকালে এক মাসের রাস্তা সফর করতেন। একদিন তিনি সফর করতেছিলেন, হঠাৎ একজন কৃষক; সে জমিনের মধ্যে ছিল। সে জমিনে থেকে লক্ষ্য করলো, হযরত সুলায়মান আলাইহিস সালাম উনার তখতটা আকাশে উড়ে যাচ্ছে। সেই কৃষক বললো সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে কত বড় নিয়ামত দিয়েছেন! এমন বড় তখত দিয়েছেন, সেই তখতে শত-শত, হাজার-হাজার জিন-ইনসান থাকতো, পশু-পাখি থাকতো। সেই তখত দিয়ে হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি সকাল এবং বিকাল এক মাসের রাস্তা সফর করতেন। যখন সেই কৃষক বললো, সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি কত বড় তখত দিয়েছেন হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে। বাতাস এই কথাটা বহন করে হযরত সুলায়মান আলাইহিস সালাম উনার কান মুবারকে নিয়ে পৌঁছে দিল। যখন হযরত সুলায়মান আলাইহিস সালাম উনার কান মুবারকে পৌঁছল, তখন হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি তখতকে বললেন, হে তখত! তুমি কৃষকের সামনে নেমে যাও। ময়দান ছিল, সেই ময়দানের মধ্যে তখত নেমে গেল। যখন তখত নেমে যাচ্ছিল, তখন কৃষক ভয় পেয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো, আমি তো খারাপ কিছু বলি নাই। হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি কেন আমার কাছে আসতেছেন? হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি সেখানে নেমে সেই কৃষককে ডাকলেন হে কৃষক! তুমি এদিকে আসো। কৃষক ভয় পেয়ে গেল। হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি বললেন, হে কৃষক তুমি ভয় পেয়োনা, তুমি কি বলেছ? সে বললো, হুযূর! বেয়াদবী মাফ করবেন, আমি কিছু বলি নাই। আমি শুধু এতটুকু বলেছি, সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। তখন হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি বললেন যে, তোমার এই সুবহানাল্লাহ! কালাম মুবারক বলার কদর কত বেশী, তুমি জানো? এটার অনেক বেশী কদর। কতটুকু কদর? সেটার ব্যাখ্যা করেছেন হযরত ইমাম খারকানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন-
بس از سى سال اين معانى محقق شد بخاقانى
كه ايك دم باخدا بودن به از تخت سليمانى.
হযরত ইমাম খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ৩০ বৎসর এ ঘটনাকে ফিকির করেছি।
যে কিছুক্ষণ সময় মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বতে থাকা, মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকিরে থাকা, এ রকম হাজার-হাজার, লক্ষ-লক্ষ তখতে সুলায়মানী থেকে উত্তম। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৫ম পর্ব)
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আছ ছালিহ, নাশিরুল কুরআন, খলীফায়ে ছালিছ, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালামউনার কিছু নছীহত মুবারক
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












