মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের জন্যই পবিত্র কুরবানী করতে হবে।
সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায় খ্বালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি ও নৈকট্য মুবারক লাভের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক উনার নাম মুবারকে নির্দিষ্ট তারিখে অর্থাৎ পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১০, ১১ ও ১২ তারিখের যে কোন দিনে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট প্রাণী অর্থাৎ দুম্বা, মেষ, ভেড়া, খাসী, ছাগল, উট, গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত হালাল চতুষ্পদ প্রাণীসমূহকে মহান আল্লাহ পাক উনার পবিত্র নাম মুবারক উচ্চারণ করে যবেহ করাকে কুরবানী বলে।
পবিত্র কুরবানী হচ্ছে আবুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সুন্নত মুবারক।
এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ زَيِدِ بْنِ اَرْقَمَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ اَصْحَابُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ! مَا هذِهِ الْاَضَاحِىْ؟ قَالَ سُنَّةُ اَبِيْكُمْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ الـسَّلاَمُ.
অর্থ : “হযরত যায়িদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই কুরবানী কি? তিনি জাওয়াবে ইরশাদ মুবারক করলেন, আপনাদের পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার সুন্নত মুবারক। ” (মুসনাদে আহমদ শরীফ, ইবনে মাজাহ শরীফ)
পবিত্র কুরবানী উনার হুকুম শুধু উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্যেই দেয়া হয়েছে তা নয় বরং পূর্ববর্তী প্রত্যেক উম্মতের প্রতিও পবিত্র কুরবানী উনার হুকুম প্রবর্তিত ছিল। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لِكُلّ اُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لّيَذْكُرُوا اسْمَ اللهِ عَلـٰى مَا رَزَقَهُم مّن بَـهِيْمَةِ الاَنْعَامِ ۗ
অর্থ : “আমি প্রত্যেক উম্মতের জন্য পবিত্র কুরবানী উনার বিধান দিয়েছি, যাতে তারা গৃহপালিত পশুর উপরে মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি ও নির্দেশ মুবারক মুতাবিক উনার নামে পশু কুরবানী করে। ” (পবিত্র সূরা হজ্জ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৪)
এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় আল্লামা নাসাফী ও যামাখশারী বলেন, হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার থেকে শুরু করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ পাক তিনি উনার নৈকট্য লাভের জন্য পবিত্র কুরবানী উনার হুকুম দিয়েছেন। (তাফসীরে নাসাফী ৩/৭৯, তাফসীরে কাশশাফ ২/৩৩)
পবিত্র কুরবানী উনার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রিযামন্দি মুবারক হাছিল করা।
মহান আল্লাহ পাক উনার মত মুবারক অনুযায়ী মত হওয়া এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ মুবারক অনুযায়ী পথ হওয়াই পবিত্র কুরবানী উনার একমাত্র উদ্দেশ্য।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَـحْيَايَ وَمَـمَاتِي لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ◌
অর্থ : “(আমার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলুন, নিশ্চয়ই আমার নামায, আমার কুরবানী, আমার হায়াত মুবারক ও আমার বিছাল শরীফ মুবারক সবই খ্বালিক, মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্যে যিনি সমস্ত আলমের রব মহান তা’য়ালা। ” (পবিত্র সূরা আনআম শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৬২)
মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে-
لَنْ يَّنَالَ اللهَ لُـحُوْمُهَا وَلَا دِمَاؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ ۚ
অর্থ : “মহান আল্লাহ পাক উনার নিকট কুরবানীকৃত পশুর গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছেনা। বরং শুধুমাত্র তোমাদের তাক্বওয়া উনার নিকট পৌঁছে থাকে। ” (পবিত্র সূরা হজ্জ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৭)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত যে, মহান আল্লাহ পাক তিনি ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা পশুর কোন কিছুই গ্রহণ করেন না। উনারা দেখেন, কে উনাদের সন্তুষ্টি মুবারক উনার জন্য উনাদের নির্দেশ মুতাবিক পবিত্র কুরবানী করলো।
আর কে গ¦ইরুল্লাহ’র জন্য নিজের খেয়াল-খুশী মতো কুরবানী করলো। আর যখন কেউ মহান আল্লাহ পাক উনার মত মুবারক অনুযায়ী এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ মুবারক অনুযায়ী কুরবানী করলেন তখন সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার প্রতি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যে সালাম বর্ষিত হয়েছে তার হিস্যা তিনি লাভ করবেন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
سَلَامٌ عَلٰى إِبْرَاهِيمَ ◌ كَذٰلِكَ نَـجْزِي الْمُحْسِنِينَ ◌
অর্থ : “ সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার উপর শান্তি বর্ষিত হোক! আমি নেককারদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ” (পবিত্র সূরা আছ-ছফফাত শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০০-১১০)
মূলত কিয়ামত পর্যন্ত যারাই উক্ত নিয়মে কুরবানী করবে তারা সবাই সেই সালাম মুবারক উনার হিস্যা লাভ করবে।
আরো একটি বিষয় স্মরণীয় যে, কুরবানী নিছক গোশত খাওয়ার জন্য নয় বরং প্রাণ প্রতিম সন্তানের বিনিময়। যদি হযরত ইসমাঈল যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি হাক্বীক্বীভাবে যবেহ হতেন তাহলে আমাদেরকেও আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে কুরবানী দিতে হতো। সুতরাং মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রিযামন্দি মুবারক হাছিলের উদ্দেশ্যে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মত মুবারক অনুযায়ী মত হওয়া এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ মুবারক অনুযায়ী পথ হওয়ার লক্ষ্যেই পবিত্র কুরবানী করা আবশ্যক। কোন প্রকার বাহবা পাওয়ার উদ্দেশ্যে নয় কিংবা কোন বড়ত্ব/কৃতিত্ব জাহির করার উদ্দেশ্যে নয় বরং নিজের আমিত্ব/বড়ত্ব বিসর্জন দেয়ার নামই কুরবানী।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।