ঘটনা থেকে শিক্ষা
মহান আল্লাহ পাক উনার ওলী হযরত আবূ ইসহাক ইব্রাহীম শায়বানী রহমতুল্লাহি আলাইহি উনার বিনয়
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক রব্বুল আ’লামীন তিনি আল্লাহওয়ালাগণ উনাদেরকে অশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন। তন্মধ্যে “কারামত” একটি বিশেষ মর্যাদা ও সম্মান। আল্লাহওয়ালা উনাদের “কারামত” পবিত্র কুরআন শরীফ উনার দ্বারা প্রমাণিত। আর তাই আক্বাঈদের কিতাবে উল্লেখ করা হয়েছে-
كرامة الاولياء حق.
অর্থাৎ “আল্লাহওয়ালা উনাদের কারামত সত্য। ”
অতএব, সমষ্টিগতভাবে আল্লাহওয়ালা উনাদের কারামত অস্বীকার করা কুফরীর নামান্তর। কাজেই কেউ যদি ওলীআল্লাহগণ উনাদের কারামতকে সমষ্টিগতভাবে অস্বীকার করে, তাহলে সে কাফির হবে।
মহান আল্লাহ পাক উনার ওলী হযরত আবূ ইসহাক ইব্রাহীম শায়বানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আমি একদিন শাম দেশের বাজারে গিয়ে দেখি- বড় বড় মটকা সাজানো। লোকজনেরা বললো, এসব সাজানো মটকাতে নিষিদ্ধ পানীয় রয়েছে। একথা শুনে আমি সমস্ত মটকা ভেঙ্গে ফেলি। শরাবের মালিক বিচারপ্রার্থী হলে, বিচারে আমাকে দু’শত কোড়া ও জেলখানায় যেতে হলো।
মহান আল্লাহ পাক রব্বুল আ’লামীন উনার অশেষ মেহেরবানীতে জেলখানা হতে বের হবার পর হযরত আব্দুল্লাহ মাগরেবী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে প্রশ্ন করলেন, “কি ভাই! আপনার কি হয়েছিলো?” হযরত আবূ ইসহাক ইব্রাহীম শায়বানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, “একদিন উদর পুরে মশুরের ডাল খেয়েছিলাম, হয়তবা এটাই তার কারণ। ” বিনয়ের কি অপূর্ব নিদর্শন। সুবহানাল্লাহ!
আর এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
من تواضع فقد رفعه الله.
অর্থাৎ “যে ব্যক্তি বিনয় প্রকাশ করবে, মহান আল্লাহ পাক তিনি তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। ”
সুতরাং প্রত্যেকেরই উচিত, বিনয় প্রকাশের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাসিল করা।
তিনি ছিলেন আশেকে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
বলা হয় যে, হজ্জে যাবার সময় প্রতিবারই হযরত আবূ ইসহাক ইব্রাহীম শায়বানী রহমতুল্লাহি আলাইহি তিনি প্রথমে পবিত্র মদীনা মুনাওয়ারা শরীফে গিয়ে সর্বপ্রথমই মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওজা মুবারক জিয়ারত করতেন। অতঃপর পবিত্র মক্কা মোয়াযযমা শরীফে গিয়ে হজ্জ কার্য সমাধা করে পুনরায় পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে ফিরে আসতেন। অতঃপর পবিত্র রওজা মুবারক উনার সম্মুখে দাঁড়িয়ে যখন বলতেন, “আসসালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন পবিত্র রওজা মুবারক হতে জাওয়াব আসতো- “ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইবনে শায়বান! (ওহে শায়বানের সন্তান, তোমার উপর শান্তি বর্ষিত হোক)। ” সুবহানাল্লাহ!
বর্ণিত রয়েছে, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার ওলীগণ সংরক্ষিত। ”
হযরত আবূ ইসহাক ইব্রাহীম শায়বানী রহমতুল্লাহি আলাইহি তিনি এক প্রসঙ্গে বলেন, “আমি আমার ৮০ বৎসর বয়স পর্যন্ত মনে চেয়েছে, এমন (লোভনীয়) কিছুই খাইনি। ” সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সংশ্লিষ্ট কতিপয় নছীহতমূলক ঘটনা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












