মসজিদে নববীতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সৌদি আরবের মসজিদে নববীর হজ্জ ও ওমরাহ যাত্রীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। এই পরিষেবা ৮০০১১১১৯৩৫ নম্বরে টোল-ফ্রি কলের মাধ্যমে পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) মসজিদে নববী কমপ্লেক্সে অবস্থিত কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রধান অধ্যাপক ড. আবদুর রহমান আস-সুদাইস।
হেল্পলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং এতে হজ্জ ও ওমরাহ পালন, নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদতবিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হবে। নতুন চালু হওয়া এই ইউনিফায়েড ক্লাউড কন্টাক্ট সেন্টার মসজিদে নববীর দর্শনার্থীদের দ্বীনি জিজ্ঞাসার সেবাকে আরও সহজ, দ্রুত ও কেন্দ্রীয়ভাবে পরিচালিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুদাইস হেল্পলাইনটির প্রযুক্তিগত কাঠামো ও ভবিষ্যত পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন পর্যালোচনা করেন। তিনি বলেন, এই কেন্দ্রটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থায় একটি গুণগত উন্নয়ন। এটি মুসল্লিদের সঙ্গে সরাসরি ও উন্নতমানের সংযোগ গড়ে তুলবে।
প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, হেল্পলাইনটি শুধু দ্বীনি ইবাদতের নির্দেশনা দেওয়ার লক্ষ্যে তৈরি এবং সৌদি ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটন ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে উৎসাহিত করছে। কলারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এ সেবায় উন্নত এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)