মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের আল-তুওয়ানি গ্রামের আল-তাকওয়া মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েলের বসতি দখলদারগুলি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মসজিদের পাশাপাশি একটি দুগ্ধজাত পণ্যের কারখানা ও দুটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে এবং দেওয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করা হয়েছে।
গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি জানান, রাতের অন্ধকারে মুখোশধারী দুই ডজনেরও বেশি বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
তবে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ওসামা মাখামরা অভিযোগ করেছেন, ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনীর চোখের সামনেই এই হামলা হয়েছে। মসজিদের খুব কাছেই একটি ইসরায়েলের সামরিক ওয়াচটাওয়ার রয়েছে। হামলার প্রায় আধা ঘণ্টা পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।