মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় -পররাষ্ট্র উপদেষ্টা
-বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া
, ৩০শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘রাষ্ট্রপুঞ্জের (জাতিসংঘ) সঙ্গে এ বিষয়ে ভারত সরকার কথা বলুক, যেন সেখানে তারা শান্তিরক্ষী পাঠাতে পারে। আমাদের এ বিষয়ে অনুরোধ রইল।’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার এমন বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে বক্তব্য দিয়েছে, সেটা তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।
‘ভারতীয়দের ওপর অত্যাচার’ বলতে সে কাদের বুঝিয়েছে, তা ওই বক্তব্যে পরিষ্কার করেনি।
ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, আসলেই ৫ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে সমস্যা চলছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমরা স্বাভাবিক, ভালো সুসম্পর্ক চাই। এই সম্পর্কে অন্তরের চেয়ে স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক স্বার্থের মধ্যেই দিয়ে দেখতে হবে।
তিনি আরও বলেন, ভারতের স্বার্থ কি সেটা আমি বুঝতে পারব না। তারাই তাদের স্বার্থটা বুঝবে।
পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুল ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের (ভারতের) মিডিয়া আমাদের সম্পর্কে (বাংলাদেশ নিয়ে) অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই (সাংবাদিকেরা) এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের (ভারতীয় মিডিয়া) এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)