‘মনে রাখবেন, আমি কেবল সংখ্যা নই, গাজার এক লড়াকু মেয়ে’
‘একটা উইল লেখার কথা ভাবছি। মৃত্যুকে এত কাছে অনুভব করবো বলে ভাবিনি কখনো। আমি সব সময় বলতাম, মৃত্যু হঠাৎ করেই আসে, কিন্তু কথাটা সেই অর্থে অনুভব করিনি কখনো। এই যুদ্ধে আমি সেটি অনুধাবন করেছি।’
কথাগুলো বলছিলেন দক্ষিণ গাজার বাসিন্দা রুওয়াইদা আমির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাগ-ক্ষোভ আর হতাশা ঝাড়েন তিনি। জানান দুঃখের কথা।
রুওয়াইদা বলেন, ‘এমনকি খারাপ কিছু হওয়ার আগেই আমরা তার ফল ভোগ করছি। যেমন-ধরুন, গাজায় এখনো হয়তো ভাগ্যবশত আপনার বাড়িটি ঠায় দাঁড়িয়ে আছে। কিন্তু যেকোনো সময় তা ধূলিসাৎ হয়ে যেতে পারে-এই আতঙ্ক আপনাকে কুরে কুরে খাচ্ছে। এই আতঙ্ক আমি আর নিতে পারছি না। যুদ্ধের শুরু থেকে, ইসরায়েলি সেনাদের আমাদের এত কাছে চলে আসার বিষয়টি আমি মেনেই নিতে পারছি না। যখন নেতজারিম করিডর থেকে ট্যাংকগুলো উপত্যকায় ঢুকলো, আমার মনে পড়ে, আমি স্তম্ভিত হয়ে আমার সব বন্ধুকে মেসেজ পাঠিয়েছিলাম, “ওরা কীভাবে গাজায় ঢুকলো? আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি!”’
রুওয়াইদা জানান, এবারের মতো ভয়াবহতা আগে কখনো দেখেননি। তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা সরে গিয়ে গাজা কবে আবার আগের মতো হবে, সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু তারা আমার আরও কাছে চলে এসেছে। আমি খান ইউনিসের পূর্বে এবং রাফাহর উত্তরে আল ফুখারিতে থাকি। মূলত এখানে খান ইউনিস শেষ হয়ে রাফাহ শুরু হয়েছে। ইসরায়েলি সেনারা আমার বাড়ির খুব কাছে অবস্থান করছে। সব সময় ভয়ংকর বিস্ফোরণের শব্দে অসুস্থ হয়ে পড়ছি। আমার আগের সব অভিজ্ঞতাকে হার মানাচ্ছে এবারের যুদ্ধের ভয়াবহতা।’
আতঙ্ক প্রকাশ করে রুওয়াইদা জানান, তিনি শুধু একটি সংখ্যা হিসেবে পরিগণিত হতে চান না। তিনি বলেন, ‘আমি শুধু একটা নম্বর হতে চাই না। যখনই কোনো শহীদকে “অজ্ঞাত ব্যক্তি” বলে সম্বোধন করা হয়, আমার হৃদয় কেঁদে ওঠে! কারও কারও এত বীভৎস মৃত্যু হয়েছে যে, তাদের চেহারাও চেনা যায় না, কারও তো চেহারা পাওয়াও যায় না, শুধু হাত বা পা কিংবা অন্য কোনো অঙ্গ ছাড়া। আমার সঙ্গেও কি তেমন কিছু হবে! মৃত্যুর পর কি আমাকে কেবল “কালো অথবা নীল জামা পরা এক তরুণী” বলে সম্বোধন করা হবে! আমি শুধুই একটা সংখ্যা হিসেবে পরিচিত হবো!’
অতীত স্মরণ করে গাজার এই বাসিন্দা বলেন, ‘আমি একজন শরণার্থী। আমার পরদাদাও শরণার্থী ছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েলের দখলদারত্বে ভিটে-মাটিছাড়া হয়েছিলেন তিনি। গাজা উপত্যকার খান ইউনিসে এক শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি। আমি সেখানেই জন্মেছি। কিন্তু ইসরায়েলি সেনারা সেখানে আমাকে থাকতে দেয়নি। ২০০০ সালে আমাদের বাড়ি গুঁড়িয়ে দেয় তারা। দুই বছর আমাদের মাথার ওপর কোনো ছাদ ছিল না। এক শরণার্থীশিবির থেকে আরেকটিতে ঘুরে বেড়িয়েছি।’
পরে, ২০০৩ সালে আল ফুখারিতে রুওয়াইদদের একটি বাড়ি দেয় ইউএনআরডব্লিউএ। ইউরোপীয় হাসপাতালের পাশে ইউরোপীয় আবাসন নামে পরিচিত একটা এলাকায় চারপাশে কৃষিজমি ঘেরা একটি বাড়ি পান তাঁরা। পাঁচ সদস্যের পরিবার হওয়ায় তাঁদের প্রয়োজন হয় আরও একটি অতিরিক্ত ঘর, একটি বসার ঘর, রান্নাঘরটারও মেরামত প্রয়োজন পড়ে; যা তাঁর বাবার একার পক্ষে সম্ভব ছিল না। ২০১৫ সালে বাবাকে সাহায্য করার জন্য উপার্জন শুরু করেন রুওয়াইদা। ২০২৩ সালে শেষ হয় তাঁদের বাড়ির সংস্কারকাজ।
এর ঠিক তিন মাস পর অক্টোবরের ৭ তারিখে উপত্যকায় তা-ব শুরু করে দখলদার ইসরায়েল। রুওয়াইদা বলেন, ‘১০ বছর ধরে তিলে তিলে যে বাড়িটা আমরা তৈরি করেছি, আমাদের সেই স্বপ্নের বাড়িটা এখন যেকোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এটা ভাবলেই প্রচ- রাগ-ক্ষোভ-কষ্ট হয়। যুদ্ধের পর থেকে একের পর এক লড়াই করে যেতে হচ্ছে আমাদের। বেঁচে থাকার জন্য লড়াই, ক্ষুধা-তৃষ্ণায় টিকে থাকার লড়াই, যা দেখতে-সইতে হচ্ছে, প্রতিদিন সেই ভয়াবহতায় নিজেকে প্রকৃতিস্থ রাখার লড়াই। এত কিছুর পর আমি কেবল একটি সংখ্যা হয়ে যেতে চাই না। আমি গাজার একজন সত্যিকারের মানুষ।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।