‘মনকে সান্ত¡না দেই ফসল দিয়েছেন আল্লাহ, নিয়েছেনও তিনি’
‘জমির সব ধান শেষ। পরিবার নিয়ে বছরজুড়ে খাবারের ভরসা নেই। জমির যতটুক ধান কেটেছি তাও খলায় (ধান শুকানোর মাঠ) পড়ে পচন ধরেছে। ভেজা ধান কেউ কিনতেও চাচ্ছে না। সংসার চলবে কী দিয়ে, আর মানুষের টাকা দেবো কীভাবে- তা ভাবলেই আর সহ্য করতে পারছি না। এখন মনকে সান্ত¡না দেই ফসল দিয়েছেন আল্লাহ, নিয়েছেনও তিনি’।
চোখের সামনে ধান নষ্ট হতে দেখে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের কৃষক ফজর আলী।
জানা গেছে, জেলায় এক তৃতীয়াংশেরও কম জমির ধান কাটা সম্ভব হয়েছে। বাকি দুই তৃতীয়াংশ জমির ধান এখনো জমিতেই পড়ে আছে। বৃষ্টি, বজ্রপাত আর জোঁকের ভয়ে ধান কাটতে পারছেন না শ্রমিকরা। রোদ না থাকায় কাটা ধান শুকানো নিয়েও দুশ্চিন্তায় গেরস্তরা। ফলে জমির বাকি ধান কাটতে আগ্রহ হারাচ্ছেন তারা।
কৃষক ফজর আলী বলেন, মোট ২২ কেদার (প্রায় সাড়ে ৬ একর) জমিতে বোরো আবাদ করেছি। জমিতে পানি আসতে দেখে আধাপাকা অবস্থায়ই কাটা শুরু করি। বৃষ্টিতে ভিজেই ১০ কেদার ধান কাটা হয়েছে। কিন্তু সে ধান আর শুকানো সম্ভব হয়নি। কোন রকম মাড়াই দিয়ে খলায় এনে রেখা হয়েছে।
তিনি আরও বলেন, ভেজা ধান বিক্রির চেষ্টা করেও লাভ হয়নি। কেউ কিনতে চায় না। খলায় ধান থেকে বৃষ্টিতে ভিজে পচন ধরেছে। অনেক ধানে আবার চারাও গজাতে শুরু করেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।