মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলমান গাজা যুদ্ধে ক্রমবর্ধমান ফিলিস্তিনি হতাহতের সংখ্যা ইতোমধ্যে অঞ্চলটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ সিরিয়াতে গত সোমবার (২৫ ডিসেম্বর) দখলদার সন্ত্রাসী ইসরায়েলের একটি হামলায় ইরানের একজন শীর্ষ জেনারেল নিহতের ঘটনা এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরের একটি এলাকায় সোমবার দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার সরদার সায়েদ রাজি মৌসাভি নিহত হন। সিরিয়া ও ইরানের সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের হাতে ইরানি সেনা কর্মকর্তা শহীদ হওয়ার এ ঘটনাকে বিশাল ক্ষতি হিসেবে চিহ্নিত করেছে ইরান। এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, ‘একটি কঠিন ক্ষণগণনার জন্য অপেক্ষা করছে তেল আবিব।’
দখলদার সন্ত্রাসী ইসরায়েল এমন সময় এই হামলা করলো যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর হাতে বেসামরিক ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান শহীদের সংখ্যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতিতে যেকোনও সম্ভাব্য কারণে এ যুদ্ধ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এটি যাতে দখলদার সন্ত্রাসী ইসরায়েল ও সশস্ত্রগোষ্ঠী হামাসের বাইরে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, দামেস্কে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সোমবারের ওই হামলা মার্কিন এ প্রচেষ্টায় গুড়েবালি দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












