ধ্বংস হওয়া মার্কিন ঘাঁটির রাডার সিস্টেম
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ঘাঁটিগুলো এখন সুরক্ষার বদলে উল্টো নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আরব সেন্টারের বার্ষিক সম্মেলনে মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ এই মত প্রকাশ করে। এর আগে গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই ঘাঁটিগুলোকে ‘বসবাসের অনুপযোগী’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ স্বীকার করেনি।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্স-এর পরিচালক মার্ক লিঞ্চ বলেছে, ‘উপসাগরীয় অঞ্চলে আমেরিকান আধিপত্যের যে ভৌত কাঠামো ছিল, ইরান মাত্র এক মাসের মধ্যে সেটিকে কার্যত অকেজো করে দিয়েছে।
সে আরও জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরটিও এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লিঞ্চের মতে, ওই এলাকায় পুনরায় পঞ্চম নৌবহরকে মোতায়েন করার সম্ভাবনা খুবই কম।
সে বলেছে, ‘এক অর্থে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে উদ্দেশ্য ছিল, তা ধসে পড়েছে এবং এর বিকল্প কোনও চিন্তাও আমাদের কাছে নেই।’
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ১৯টি স্বীকৃত সামরিক স্থাপনা রয়েছে, যেখানে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন থাকে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের পর তেলের বিনিময়ে নিরাপত্তার যে ‘চুক্তি’ হয়েছিল, বর্তমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে তা উপসাগরীয় দেশগুলোর জন্য খুব একটা সুখকর হয়নি। ইরানকে রুখতে গিয়ে এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত ফুরিয়ে এসেছে, বন্ধ রাখতে হয়েছে বিমানবন্দর ও স্কুল।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজের সহযোগী পরিচালক শানা আর মার্শাল বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি সামরিক ঘাঁটি হোক কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, এখন সুবিধার চেয়ে আপদ হিসেবেই বেশি গণ্য হচ্ছে।’
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছে, গত ছয় সপ্তাহের যুদ্ধে এটি পরিষ্কার যে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করতে পারছে না। চলতি সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র স্থাপনাগুলোর ওপর ইরানি হামলা বন্ধের বিষয়ে কোনও স্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই অঞ্চলের দেশগুলো এক ধরনের ‘বিশ^াসঘাতকতার’ শিকার হিসেবে মনে করছে।
পারসি আরও বলেছে, ‘মার্কিন ঘাঁটিগুলো ইরানি হামলা ঠেকাতে পারেনি, বরং সেগুলো হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। ফলে আমেরিকান নিরাপত্তা ছত্রছায়ার ওপর নির্ভরশীলতা এখন চুরমার হয়ে গেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












