ভয়াবহ দাবানলে পুড়ছে টেক্সাস
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। গরম আবহাওয়া ও জোরালো শুষ্ক বাতাসের কারণে দ্রুতই এটি ছড়িয়ে পড়েছে প্রায় ১০ লাখ একর এলাকায়। তাছাড়া এই দাবানল টেক্সাসের সীমানা পেরিয়ে পাশের অঙ্গরাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে। এটিকে টেক্সাসের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল বলে দাবি করছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত সোমবার বিকেল থেকে টেক্সাসের হাচিনসন কাউন্টি শুরু হয় এই দাবানল। পরে এর আগুন দ্রুতই আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৮ লাখ ৫০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে এই দাবানল এবং এটির তীব্রতা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাছাড়া এর কারণে অভাবনীয় ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
টেক্সাস ফরেস্ট্রি সার্ভিস জানিয়েছে, দাবানলে হাচিনসন কাউন্টির শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা।
এদিকে, ৬০টি কাউন্টিতে দুর্যোগ ঘোষণা করেছে টেক্সাসের গভর্নর। সে বলেছে, উচ্চ তাপমাত্রা ও শুষ্ক বাতাস দাবানলের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলতে পারে।
এদিকে, দাবানল টেক্সাসের সীমানা পেরিয়ে ওকলাহোমা অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়েছে। ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিসেস জানিয়েছে, এরইমধ্যে এই অঙ্গরাজ্যের অন্তত ৩০ হাজার একর এলাকা ও ১৩টি বাড়ি পুড়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে, ২০০৬ সালে টেক্সাসে সর্বকালের সবচেয়ে বড় দাবানলের ঘটনা ঘটেছিল। স্ট অ্যামারিলো কমপ্লেক্স নামে পরিচিত ওই দাবানলে ৯ লাখ ৭ হাজারেরও বেশি একর জায়গা পুড়ে গিয়েছিল। তার আগে ১৯৮৮ সালে ভয়াবহ দাবানলে টেক্সাসের ৩ লাখ ৬৬ হাজার একর এলাকা পুড়ে গিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












