ভোটচুরির প্রকল্প কূটনৈতিকে গিয়ে ঠেকেছে -আমীর খসরু
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকের নামে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে, তা ছিল ব্যক্তিগত আলাপ। এগুলো কোনো আনুষ্ঠানিক আলাপ না।
এটাকে আবার ওই হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কূটনীতিকগুলোকেও শেষ করে দিচ্ছে।
ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে, সেটাকেও কি ধ্বংস করে দেবেন! ভোট চুরির প্রকল্প আর কতদিকে নিয়ে যাবেন আপনারা। ভোট চুরির প্রকল্পের বিস্তৃতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে; আমি বলব কূটনৈতিকে গিয়ে পৌঁছেছে, বলেন আমীর খসরু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে তিনি এসব কথা বলেন।
সরকারের ভোট চুরির প্রকল্পের কাজ প্রতিদিন চলছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের অধীনে ভোট চুরির প্রকল্প ভোটের দিন শুরু হয়নি; এটা মাথায় রাখতে হবে। এই ভোট চুরির প্রকল্প এখনো চলছে, এমনকি আজকেও চলছে। প্রতিদিন ভোটাচুরির প্রকল্পের কাজ চলছে। এই যে আমাদের নেতাদের জামিন বাতিল করছে, সবাইকে জেলে ঢুকাচ্ছে, এটাও কিন্তু ভোট চুরিরই একটা প্রকল্পের অংশ। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, সেটাও ভোট চুরির অংশ। তারেক রহমান ও তার পরিবারের নামে মামলা এবং দেশে আসতে না দেওয়া, এটাও ভোট চুরি প্রকল্পের একটা অংশ। আমাদের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে, সেটাও একটি ভোটচুরি প্রকল্পের অংশ।
সংবিধান থেকে পঞ্চদশ সংশধনী বাতিল না করলে নির্বাচন হবে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ভোট চুরির মূল অংশ। এই সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা (বর্তমান সরকার)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)