ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন সে।
সে বলেছে, আমি মনে করি সঠিক হিসাব দেওয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি হবে।
এদিকে গতকাল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আল জাজিরা এই খবর জানায়।
তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র জানিয়েছে, সেদেশে নিহত বেড়ে ৩৩ হাজারে দাঁড়িয়েছে।
সিরিয়ায় নিহত হয়েছেন অন্তত ৫ হাজার। স্যালভেশন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে তিন হাজার ১৬০ জন নিহত হয়েছেন।
হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে গৃহহারা লাখ লাখ মানুষকে চরম দুর্দশার মধ্যে সময় কাটাতে হচ্ছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন এক হাজার ৪১৪ জন।
জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ লোক সিরিয়ায় ঘরছাড়া হতে পারেন। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জন্য খাদ্যের প্রয়োজন।
যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তুরস্ক থেকে অন্যান্য সীমান্ত ব্যবহার করে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সাহায্য পাঠানো হয়।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন হোয়াইট হেলমেটস। দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম জটিল হয়ে উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গেল সপ্তাহের মারাত্মক এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)