ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৩৮ হাজার ছাড়ালো
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। এদিকে, এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ভূমিকম্পের এক সপ্তাহ পরও তুরস্কের ধসে পড়া ভবনগুলোর নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দীর্ঘদিন খাবার-পানি ও বাতাস ছাড়া আটকে থাকায় কাউকে জীবিত উদ্ধারের আশা একেবারেই কমে গেছে বলে দাবি উদ্ধারকারীদের।
তবে ভূমিকম্প আঘাত হানার ১৮২ ঘণ্টা পর সোমবার (১৩ জানুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতাইয়ে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়। একই দিনে আদিয়ামান শহরের ধ্বংসস্তূপ থেকে মিরায় নামের ছয় বছর বয়সী এক বালিকাকে উদ্ধার করা হয়।
পর্যাপ্ত সরঞ্জামের অভাবের পাশাপাশি, প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উদ্ধার অভিযানের গতি কমিয়ে দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা তাদের উদ্ধার অভিযানের পরিসর গুটিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে।
তুরস্কের হাতায় প্রদেশের একটি শহুরে এলাকা থেকে ভূমিকম্পের ধ্বংসাবশেষ অপসারণ শুরু হয়েছে।
আনতাকিয়া শহরের কাছে বেশ কয়েকটি বড় হাইড্রোলিক এক্সকাভেটর রয়েছে। সেগুলো দিয়ে ধ্বংসস্তূপ থেকে কংক্রিটের স্ল্যাবগুলো নিচে নামানো হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)