ভারত কি বাংলাদেশের ক্ষেত্রে তার মালদ্বীপের ভুলের পুনরাবৃত্তি করছে?
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশকে জানেন এমন যে কেউ স্বীকার করবেন যে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতবিরোধী মনোভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এর জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে। ভারতের শাসক দল বিজেপি নেতাদের মুসলিম বিরোধী বক্তব্য অবশ্যই এর একটি প্রধান কারণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভারতের সমর্থন।
ভারতের ‘বাংলাদেশ নীতি’- কি ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে? এবং এটি কি এই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদি নিরাপত্তার ক্ষতি করছে? ভারতীয় নীতি-নির্ধারকরা মালদ্বীপের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথা মাথায় রেখে বাংলাদেশের নীতির পুনর্মূল্যায়ন করতে পারেন। নির্বাচনের ফলাফল এবং মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে বিতর্ক প্রমাণ করে যে, ভারতের প্রতিবেশী দেশের জনগণ তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ নিয়ে অস্বস্তিতে রয়েছে।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশের ভারতবিরোধী মনোভাব সম্পর্কে পুরোপুরি সচেতন এবং ক্ষমতায় বসার একদিন পরেই স্পষ্টভাবে তিনি ভারতের কাছে তার বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, প্রথম দিন থেকেই তিনি ভারতীয় সেনাদের অপসারণের চেষ্টা শুরু করবেন। ১৭ই নভেম্বর শপথ নেয়ার পর তিনি তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
মালদ্বীপের মানুষের এই ভারতবিরোধী মনোভাব আসলে তাদের সরকারবিরোধী মনোভাবের অংশ। বিরোধী দলগুলো একইসঙ্গে ভারত-বিরোধী ও সরকারবিরোধী উভয় মনোভাবেই ইন্ধন জোগায়। যেহেতু ভারত এই দেশগুলোতে একটি রাজনৈতিক দলকে সমর্থন করছে, তাই এই সরকার বিরোধী মনোভাব ভারতবিরোধী মনোভাবে পরিণত হচ্ছে।
ভারতের ভূ-রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে ভারতের প্রভাব গভীর। নয়াদিল্লি চাইলে হাসিনার শাসনামলে বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে আওয়ামী লীগকে জবাবদিহি করতে পারে। যদিও এখনও পর্যন্ত ভারত মনে করছে যে, আওয়ামী লীগকে সমর্থন দিলে তার স্বার্থসিদ্ধি করা যাবে। এমনও হতে পারে যে, ক্ষমতাসীন দল কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়াই আরও অনেক সময় ক্ষমতায় টিকে থাকতে পারে। তবে বিরোধী দল বিএনপি ও তাদের সমর্থকরাতো আর কোথাও চলে যাচ্ছেন না। দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে বিলুপ্ত করা গেলেও বাংলাদেশে ভারতবিরোধী জনতা থেকেই যাবে।
(পেশায় একজন সাংবাদিক মুশফিক ওয়াদুদ পিএইচডি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ে)
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।