ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের সাজা
ভারতে চার বছর আগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জন আসামিকে ১০ বছরের কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। যদিও একই সঙ্গে বিচারক অমিত শেখর বলেছে, আসামিদের সরাসরি খুনের দায়ে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ঠ প্রমাণ নেই।
পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খ-ে ১৯ জুন ২০১৯ সালে হওয়া সে ঘটনায় ২৪ বছর বয়সি তাবরেজ আনসারিকে মোটরসাইকেল চুরির অভিযোগ তুলে অভিযুক্ত ব্যক্তিরা পিটিয়েছিল। এ ঘটনার কয়েক দিন পর তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় পুলিশ খুনের অভিযোগ না নেওয়ার জন্য সমালোচিত হয়েছিল। পরে তারা একটি সম্পূরক চার্জশিটের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে।
সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া এক ভিডিওতে তাবরেজ আনসারিকে পিটুনি থেকে বাঁচার জন্য কাকুতি-মিনতি করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত আনসারিকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, উপস্থিত জনতা তাকে আঘাত করছিল এবং তার মুখ দিয়ে রক্ত ও চোখ দিয়ে অশ্রু ঝড়ছিল।
সে সময় আনসারিকে হিন্দু দেবতাদের গুণগান গাইতেও বাধ্য করা হয়, যা ভারতজুড়ে সমালোচনার ঝড় তোলে।
আনসারি পরে জানায়, তাকে সারা রাত ধরেই আঘাত করা হয় এবং পরদিন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ঘটনার তিন দিন পর ২২ জুন তার বমি ও বুকে ব্যথার কারণে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পরিবারের পক্ষ থেকে সে সময় অভিযোগ করা হয়, আহত হওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে চিকিৎসার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আটকের পর তার সঙ্গে পরিবারকে দেখাও করতে দেওয়া হয়নি। যদিও রাজ্য পুলিশ গাফিলতির কথা অস্বীকার করেছে।
আনসারির এ ঘটনাকে কংগ্রেস দলের সিনিয়র নেতা রাহুল গান্ধী ‘মানবতার কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করেছিলো।
সমালোচক ও বিরোধী নেতারা দাবি করে আসছে, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতা বেড়েছে। তারা বলছে, প্রধানমন্ত্রী এ ধরনের হামলার দ্রুত ও জোরালো নিন্দা করা থেকে বিরত থাকে।
যদিও আনসারির ঘটনায় মোদি বলেছিলো, তার হৃদয় ব্যথিত। এর আগেও সে বলেছিলো, গরুর নামে মানুষ হত্যা অগ্রহণযোগ্য।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।