ভারতে বেকারত্ব বেড়েই চলছে
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) এর তথ্য অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ডিসেম্বরে বেড়ে হয়েছে ৮.৩ শতাংশ। যা গেল বছরে সর্বোচ্চ। নভেম্বর মাসে এ বেকারত্বের হার ছিলো ৮ শতাংশ। যেখানে সেপ্টেম্বরে এটি ছিলো সর্বনিম্ন ৬.৪৩ শতাংশ। সদ্যসমাপ্ত বছরে বেকারত্ব বৃদ্ধির নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিলো আগস্ট মাস। ওই মাসে বেকারত্ব বেড়ে হয়েছিলো ৮.২৮ শতাংশ। এমনটাই জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই।
শুধু মাসের হিসেবই নয়। বেকারত্ব বৃদ্ধির নিরিখে ভারতে গ্রাম ও শহরের মধ্যেও পার্থক্য করেছে সিএমআইই। তারা জানিয়েছে, বেকারত্ব বৃদ্ধির নিরিখে গ্রাম এবং শহরে বেকারত্বের হার কিন্তু ডিসেম্বরে সমান ছিলো না। শহরে বেকারত্বের হার ছিলো ১০ শতাংশ। আর গ্রামে এই হার ছিলো ৭.৫ শতাংশ। আর, গোটা ভারতে বেকারত্বের হিসেবে সব রাজ্যকে টেক্কা দিয়েছে বিজেপিশাসিত হরিয়ানা। সেখানে ডিসেম্বরে বেকারত্ব বেড়েছে সর্বোচ্চ ৩৭.৪ শতাংশ।
তারপরেই রয়েছে কংগ্রেসশাসিত রাজস্থান। সেখানে বেকারত্ব বৃদ্ধির হার ২৮.৫ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে বেকারত্ব বেড়েছে ২০.৮ শতাংশ। তালিকার চতুর্থ স্থানে আছে বিহার। ডিসেম্বরে বেকারত্ব বেড়েছে ১৯.১ শতাংশ। পঞ্চম স্থানে আছে ঝাড়খ-। সেখানে বেকারত্ব বেড়েছে ১৮ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)