ভারতে পিটিয়ে হত্যার ৯ মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২২ মে, ২০২৩ খ্রি:, ০৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পঞ্চগড় সংবাদদাতা:
ভারতীয় সীমান্তের ভেতরে ‘গরু চোর’ সন্দেহে পিটিয়ে হত্যার প্রায় ৯ মাস পর বাংলাদেশের পঞ্চগড়ের এক যুবকের লাশ ফেরত পেয়েছে পরিবার।
গত শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা।
নিহত আব্দুস সালামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাহার পাড়া গ্রামে। গত বছরের ২৪ অগাস্ট ভোরে ভারতের বড়ুয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয়দের পিটুনিতে মারা যান সালাম।
সাতমেড়ার ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ভারতের বড়ুয়াপাড়া এলাকাটি নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তের বিপরীতে অবস্থিত। ঘটনার দিন ভোরে গরু চোর সন্দেহে আব্দুস সালামসহ তিন যুবককে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় অন্য দুই জন পালাতে পারলেও সালামকে পিটিয়ে হত্যা করে ভারতের নাগরিকরা।
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ সালামের মরদেহ উদ্ধার করে।
এর মধ্যে ঘটনাটি ভারতীয় বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে নিহতের পরিবার বিষয়টি জানতে পারেন এবং তার ভিসা নিয়ে এক ভাই ভারতে গিয়ে মরদেহ সনাক্ত করেন।
পরে মরদেহ ফেরতের জন্য বিজিবির মাধ্যমে ভারতের কাছে আবেদন করে পরিবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)