ভারতে জন্ম দুই সন্তান নিয়ে বিপাকে বাংলাদেশি মা
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
‘মা মুঝে কুচ খানে কো দো! মুঝে ভুখ লাগা। মাইনে সুবাহ সে কুচ নেহি খায়া, কম সে কম মুঝে কুচ খানা কো তো দো!’ পেটের ক্ষুধায় মায়ের কাছে খাবার চেয়ে এভাবেই আর্তি প্রকাশ করছিল ছোট্ট শিশু নুরানী আফসানা। ঢাকার রাস্তায় এভাবেই হিন্দি ভাষা কানে ভেসে আসলে কৌতূহলী কেউ হয়তো জানতেও চাইবেন কী তার পরিচয়?
রাজধানীর জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) এমনই একটি পরিবারের দেখা মিলেছে। পিতৃহীন দুই শিশুসন্তান নিয়ে যে পরিবারটির জন্য লড়ছেন নাদিরা নামের এক নারী।
নাদিরার বাড়ি নরসিংদীর ঘোড়াশালে। এরপর জীবন তাকে টেনে নিয়ে যায় ভারতের মুম্বাই পর্যন্ত। মূলত ঢাকায় কাজ করতে গিয়ে অপরিচিত এক নারীর সঙ্গে গড়ে ওঠে সখ্য। সেই নারী ভালো কাজ দেওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে নিয়ে যায় ভারতে। এরপর সেখানে নতুন করে জীবনযুদ্ধ শুরু করেন পরিবার ও সন্তান নিয়ে।
ভারতে দীর্ঘ সময় থাকার পর হিন্দির পাশাপাশি তার বাংলা ভাষায় কথা বলার বিষয়টি একসময় টের পেয়ে যায় মহারাষ্ট্র পুলিশ। মুসলিম জানার পর তার ওপর অবিশ্বাস বাড়ে পুলিশের। তাকে গ্রেফতার করে মহারাষ্ট্রের সরকার। ছয় মাস জেলখানায় রাখা হয় তাকে। পরে মুম্বাই থেকে আনা হয় বাংলাদেশের সীমান্তঘেঁষা আসাম প্রদেশে।
গত ৮ আগস্ট দুই শিশুসন্তানসহ নাদিরাকে ছেড়ে দেওয়া হয় আসামের পাহাড়ের পাদদেশে। পরে সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্যরা হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে নাদিরাকে পাঠিয়ে দেন নরসিংদী। তবে দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামে ফিরেও আপনজন বলতে কাউকে পাননি।
এরপর ঢাকায় এসে দুই সন্তান নিয়ে এখন ফার্মগেটে সড়কের পাশে ফুটপাতে রাতযাপন করেন। সারাদিন জিয়া উদ্যানে ঘুরে ঘুরে পানি বিক্রি করে যে কয় টাকা রোজগার হয় তা দিয়েই কোনোরকম বেঁচে আছেন।
বাংলাদেশে জন্ম হলেও তার নিজের কোনো জাতীয় পরিচয়পত্র নেই। সন্তানদের জন্মসনদ ছিল, তা কেড়ে নিয়েছে ভারত সরকার। এখন দুই সন্তান নিয়ে কোথায় যাবেন, কোথায় একটু নিরাপদ জীবনের সন্ধান পাবেন, তা জানা নেই তার। বরং নতুন করে আইনি জটিলতায় পড়ার ভয় সবসময় তাড়া করে তাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












