ভারতে আকস্মিক কাদার স্রোত, সেকেন্ডেই ভাসিয়ে নিয়ে গেলো সেতু
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
হঠাৎই নদীর বুক বেয়ে নেমে আসছিলো কাদা মেশানো ঘোলা পানির ঢল। দূর থেকে দেখলে মনে হচ্ছিলো, পাহাড়ি কোনো স্রোত হঠাৎ যেন ভয়াল আকার ধারণ করেছে। কয়েক মুহূর্ত পর সেই স্রোত আছড়ে পড়ে একটি ধাতব সেতুর ওপর। চোখের পলকেই উপড়ে যায় পুরো সেতু। প্রবল স্রোতের টানে সেটি ভেসে যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভয়ংকর এই ঘটনার প্রামাণ্যচিত্র। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়।
সেখানে দেখা যায়, ভারী বৃষ্টির পর নদীতে পানির উচ্চতা দ্রুত বেড়েছে। স্রোতের সঙ্গে নেমে আসছিলো বিপুল পরিমাণ কাদা ও পাথর মেশানো পানি।
একপর্যায়ে সেই স্রোত সজোরে ধাক্কা দেয় নদীর ওপর থাকা ধাতব সেতুতে। পানির প্রচ- চাপ সামলাতে পারেনি সেতুটি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি উপড়ে যায়। এরপর স্রোতের টানে নদীর পাড়ের দিকে সরে যেতে থাকে সেতুটি।
সেতুটি ভেসে যাওয়ার পর ওই এলাকার সঙ্গে মূল শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ওই এলাকায় যাতায়াত না করার জন্য সতর্ক করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতায়াত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)