-ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের ভিত্তি নেই
নিজস্ব সংবাদদাতা:
জামাতের নায়েবে আমির তাহেরের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার ’হিসেবে দেখছে বিএনপি। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গুলশানে বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন একথা জানান।
সম্প্রতি জামাতের নায়েবে আমির তাহের বলেছেন, বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে, তারা ভারতের সাথে তিনটি চুক্তি করেছেন। বিএনপি কী কোনো চুক্তি করেছে?
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, মিডিয়ায় কথা বলেছেন- স্বাভাবিকভাবেই তার স্বপক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বলেছেন স্বাভাবিকভাবেই তার স্বপক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কোন প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যুনতম কোন বাস্তবতা নাই, ন্যুনতম কোন সত্যতা নাই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার। আর উনাকে যদি ভুল তথ্য প্রদাান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে সেটা অপকৌশল বা অজ্ঞতা’।
‘আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থি রাজনীতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রাজনীতি সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন.. এটিকে কেন্দ্র করেই তো বিএনপির রাজনীতি জনাব তারেক রহমানের নেতৃত্বে।”
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।