ভারতের যেকোনো আগ্রাসনের ‘দ্রুত ও ধ্বংসাত্মক জবাবে’ দেবে পাকিস্তান
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত থেকে কোনো আগ্রাসন চালানো হলে তার ‘দ্রুত ও ধ্বংসাত্মক জবাব’ দেয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। গত বুধবার দেশটির সেনাবাহিনী এই কঠোর সতর্কবার্তা দিয়েছে।
জেনারেল সদর দফতরে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডারস কনফারেন্সে (সিসিসি) সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সভাপতিত্বে এই ঘোষণা আসে বলে জানিয়েছে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বৈঠকে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্যে’ গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
তাদের ওইসব বক্তব্যকে পাকিস্তান অভিহিত করেছে ‘রাজনৈতিক ফায়দা তোলার জন্য যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করার প্রচেষ্টা’ হিসেবে। আইএসপিআর তার বিবৃতিতে বলেছে, ভারতের কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ভৌগোলিক অবস্থান থেকে আসা ভারতের নিরাপত্তার ভ্রান্ত ধারণা চূর্ণবিচূর্ণ হবে।
সতর্ক করে বলা হয়, ভারত যদি নতুন করে ‘স্বাভাবিক অবস্থা’ তৈরি করতে চায়, তবে তার জবাবে আমরা নতুন ‘দ্রুত প্রতিশোধমূলক স্বাভাবিকতা’ তৈরি করব। বৈঠকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান, চলমান নিরাপত্তা হুমকি এবং সামগ্রিক অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
সেনা কর্মকর্তারা ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ‘ফিতনা আল-খারেজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ধ্বংসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, অপরাধ ও সন্ত্রাসের মধ্যে বিদ্যমান যোগসাজশ, যা কিছু রাজনৈতিক শক্তির পৃষ্ঠপোষকতায় চলছে এবং রাষ্ট্রের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে, তা যেকোনো মূল্যে নির্মূল করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)