ভারতের মহারাষ্ট্রে এবার হিন্দি ভাষা জোর করে চাপিয়ে দেয়ার অভিযোগ
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে এবার মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করলো রাজ্য সরকার।
এত দিন পর্যন্ত এই স্কুলগুলোতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কেবল মারাঠি এবং ইংরেজি বাধ্যতামূলক ভাষা হিসেবে পড়ানো হতো। এখন ওই তালিকায় যুক্ত হলো হিন্দি। জাতীয় শিক্ষানীতিতে তিনটি ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। তবে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো রাজ্যের উপরে কোনো ভাষা চাপিয়ে দেয়া হবে না। যদিও নতুন এই নির্দেশিকাকে মারাঠি ‘অস্মিতায় আঘাত’ বলেই কটাক্ষ করেছে বিরোধীরা।
গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এই এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক হবে।
এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বলেছে, “রাজ্যে ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতি বহাল হয়েছে। স্কুলগুলোতে মরাঠি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে পড়ুয়াদের হিন্দিও শেখা প্রয়োজন। কারণ হিন্দি পুরো দেশের সাথে যোগাযোগের ভাষা।’
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) রাজ্য সরকারের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানিয়েছে। এ বিষয়ে এমএনএস প্রধান রাজ নিজের এক্স হ্যান্ডলে লেখে, ‘আপনাদের ত্রিভাষা সূত্র যা-ই হোক না কেন, তা সরকারি কাজে সীমাবদ্ধ রাখুন, শিক্ষাক্ষেত্রে আনবেন না।’ যদি আপনারা মহারাষ্ট্রকে হিন্দিভাষী রাজ্য হিসেবে দেখানোর চেষ্টা করেন, তা হলে মহারাষ্ট্রে একটা বিরোধ তৈরি হবে।
এই নির্দেশিকার পরে জোর করে ‘হিন্দি চাপিয়ে দেয়ার’ অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস নেতা বিজয়। সরকারের এই পদক্ষেপকে ‘মারাঠি অস্মিতা’র পরিপন্থী বলেছে সে। সে রাজ্য সরকারের কাছে দ্রুত এই নির্দেশিকার প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)