বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা জারি নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত রোববার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করছে। বিশেষ করে পরামর্শ দিচ্ছে, সাম্প্রদায়িক সহিংসতার কারণে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলকে নতুন করে সতর্কতা স্তর ৪- ‘ভ্রমণ করবেন না’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দাবিটি তথ্যগত ভুল। মূলত নিয়মিত পর্যায়ক্রমিক পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সতর্কতা পুনঃপ্রকাশ করা হয়েছে। ভ্রমণ সতর্কতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এখানে কেবল ছোটখাটো সম্পাদনা করা হয়েছে।
বিবৃতি অনুসারে, পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে ভ্রমণ সতর্কতার কোনো স্তরে পরিবর্তন হয়নি। সূত্র: বাসস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)