ভারতীয় সুতা আমদানিতে বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তারা।
আন্তর্জাতিক মানের ও প্রতিযোগিতামূলক দরে দিতে পারলে দেশীয় উদ্যোক্তাদের স্পিনিং মিল থেকেই সুতা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সুতা আমদানিতে শুল্ক আরোপের প্রতিবাদে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সমিতি-বিজিএমইএ এবং নিটওয়্যার প্রস্তুতকারকদের সমিতি-বিকেএমইএ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় বিজিএমইএ ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, বাংলাদেশি স্পিনিং মিলের কাছ থেকে সুতা নিলে আমদানির তুলনায় প্রতি কেজি ৪৬ টাকা বেশি দিতে হচ্ছে। এখন দেশীয় শিল্পরক্ষার নামে আমদানি নিষেধাজ্ঞা দিয়ে কৃত্রিম সুরক্ষার আড়ালে সুতার একচেটিয়া বাজার তৈরি করে দেওয়া হচ্ছে।
প্রতিবেশী দেশ ভারত থেকে সুতা আমদানির খরচ কম উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের ও প্রতিযোগিতামূলক দরে সুতা দিতে পারলে আমরা প্রতি কেজিতে ১০-১৫ সেন্ট (১২ টাকা থেকে সাড়ে ১৮ টাকা) বেশি দিয়ে হলেও নেব।
এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা অল্প প্রফিটে (মুনাফা) ব্যবসা করি। সেখানে বেশি দামে কেন কিনব? আমাদের পোশাকশিল্পকে ক্ষতি করে আরেক শিল্পকে রক্ষা করার মানে হয় না। প্রয়োজনে স্পিনিং মিল মালিকদের ভিন্ন সুবিধা দিয়ে এই শিল্পরক্ষার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিকেএমইএ সভাপতি বলেন, পোশাক খাত এখন আইসিইউতে আছে। পাটের পর এখন পোশাকশিল্প ধ্বংস হবে।
স্থানীয় শিল্পকে রক্ষার যুক্তি তুলে ধরে দেশীয় স্পিনিং ও বস্ত্রকল ব্যবসায়ীদের দাবিতে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে সরকার শুল্কারোপ করার সিদ্ধান্ত নিয়েছে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, শুল্ক আরোপ করা সমাধান না। সবার সঙ্গে আলোচনা করে উইন-উইন সিচুয়েশনে যেতে চাই। সরকারের সঙ্গে আলোচনা করেই সমাধান করতে চাই শিল্প বাঁচাতে।
নতুন শুল্কারোপ করলে সুতা আমদানিতে খরচ ২৯ শতাংশের বেশি বাড়বে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












