ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গুম করার পর বেদম নির্যাতন চালিয়েছে। এরপর ভারতের পুলিশের কাছে তুলে দিলে পাসপোর্ট ছাড়াই কলকাতায় নিয়ে জেলে রাখা হয়। সেখানেও চলে দফায় দফায় নির্যাতন। সাড়ে তিন মাস রেখে দেয় কলকাতা কারাগারে। ভারতের আরেকটি জেলখানায় নিয়েও চালানো হতো নির্যাতন। পরে পুশইনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। কথাগুলো বলছিলেন গুম হওয়া রহমতুল্লাহ।
তিনি জানান, ‘২০২৩ সালে র্যাবের একটি দল আমাকে তুলে নিয়ে যায়। তারপর জম টুপি পরিয়ে হাত বেঁধে একটি ছোট রুমে ৯ মাস আটকে রাখে। তখন তারা আমাকে বলে তোকে একদল মেরে ফেলতে চায়। আমরা চাই তুই বেঁচে থাক। পরে আমাকে ভারত পাঠিয়ে দেয়।
রহমতুল্লাহর সাথে কথা হলে তিনি সেই দিনগুলোর স্মৃতি মনে করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন।
গত দেড় দশকে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ গুমের ঘটনা ঘটে। গুম কমিশন গঠনের এক বছরে এক হাজার ৮০০টি অভিযোগ পড়েছে। মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্যরা বলছেন, আগামীর বাংলাদেশে যেন গুম শব্দটি না থাকে, সে জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। গুম মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ রূপ। তাই এর প্রতিরোধে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম তদন্ত কমিশনে ব্যাপক সংখ্যক অভিযোগ দাখিল হয়। কমিশনের প্রতিবেদনে দেখা যায়, তিন স্তরের পিরামিডে’র মাধ্যমে গুম বাস্তবায়ন হতো, যার শীর্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বর্তমানে গুমের নতুন ঘটনা না ঘটলেও বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। যদি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা না হয়, তাহলে ভবিষ্যতে গুম সংস্কৃতি আবারো ফিরে আসতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০ এর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া, সঠিক কথা বলা, অধিকার আদায়ের কথা বলাসহ সরকারবিরোধী যেকোনো বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা উঠলেই গুমের ঘটনা ঘটে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনায় পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে দিল্লি!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
থানা থেকে লুট করা ২২ আগ্নেয়াস্ত্র, দুই শতাধিক গাড়ি কোথায়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত্যুকূপ সড়ক-মহাসড়ক
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও ৪ দিনের ছুটির সুযোগ!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএমএফ’র শর্ত পূরণে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি -নীতিমালা করতে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি-বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় -প্রধানমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড -আইনমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা, আহত ২
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক টানেই জালে উঠল ২২০০ পিস ইলিশ, দাম সাড়ে ৪৮ লাখ!
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












