ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে -মোস্তফা জামাল
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের জাগপা আয়োজিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জামাল হায়দার বলেছেন, ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ভারত নিয়ন্ত্রিত এবং ভারতকে সর্বময় সহযোগিতা করছে আমাদের দেশের আওয়ামী লীগ সরকার। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্তান ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার রাজনৈতিক জীবনে দু’জন মানুষকে হিন্দুস্তানের বিরুদ্ধে গর্জে উঠতে দেখেছি। একজন আমার নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, আরেকজন জাগপার সাবেক সভাপতি মরহুম শফিউল আলম প্রধান। এই দুইজন নেতা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আপসহীন। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, এই সরকার একটি ভারতীয় কৃতদাস সরকার। এই সরকারের শাসনামলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করছে। এই সরকার আজ জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। ইনশা আল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)