দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
র্যাবকে আগে বাইরে থেকে এবং বর্তমানে প্রধান হিসেবে কীভাবে দেখছেন জানতে চাইলে সংস্থাটির ১২তম মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ বলেন, আমি মনে করি, এ ধরনের একটি সংগঠন থাকার প্রয়োজন আছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। র্যাব পুলিশেরই একটি সংগঠন। সুতরাং আলাদাভাবে আমি দেখছি না। র্যাবের প্রয়োজনের বিষয়েও দ্বিমত নেই। আমি বাইরে থেকে যা দেখেছি, এখানে এসে আরও বেশি সুসংগঠিত দেখছি।
তিনি আরও বলেন, আমি মনে করি, সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি চাই, পেশাদার, মানবিক ও প্রযুক্তি নির্ভর সংগঠন গড়ে উঠুক। অপরাধ প্রতিরোধে র্যাব দায়িত্বশীল ভূমিকা রাখবে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।
র্যাবের ওপর মার্কিন স্যাংশন ও দেশি বিদেশি সংস্থার সমালোচনার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে আহসান হাবীব পলাশ বলেন, বিষয়গুলো যদি পর্যালোচনা করে দেখেন, ‘র্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কী কী অপরাধের কারণে এই ঘটনাগুলো ঘটল। তাহলে নিজেরাই বুঝতে পারবেন, কাজের ক্ষেত্রে হয়তো কিছুটা বিচ্যুতি, পদস্খলন ছিল। এসব ছিল বলেই এমন একটা বিষয় থাকতে পারে। আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার (পুনর্গঠন) করতে পারি, তাহলে আমার মনে হয় যেই স্যাংশনের বিষয়টি আছে, এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করতে চাই। কিছুটা প্রমাণ আমরা গত দেড় বছরে দিয়েছি, যে আমরা ভালোভাবে থাকতে পারি, ভালো কাজ করতে পারি। আশা করি সমস্যা হবে না।’
আহসান হাবীব পলাশ আরও বলেন, ‘আমাদের মূল কাজটা হলো র্যাবকে জনগণের কাছে কাজের মাধ্যমে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা। র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমগুলো যদি পর্যালোচনা করে দেখেন, র্যাবের অপকীর্তির ইতিহাস কিন্তু বেশি নেই। এতেই প্রমাণিত হয়, র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে র্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে।’
র্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন ভালোভাবে পরিচালনার জন্য। বিশ^াস করি র্যাব সঠিকভাবেই পরিচালিত হবে। এ ব্যাপারে সরকারের কাছ থেকেও সঠিক নির্দেশনা আমরা পেয়েছি।’
র্যাবকে একটা মানবিক ও পেশাদারি সংস্থা হিসেবে গড়ে তুলতে চান বলে জানান র্যাব ডিজি।
র্যাবের নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব পলাশ বলেন, ‘নাম পরিবর্তন, পুনর্গঠনের বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবে সেটাই হবে। সুতরাং আমাদের প্রসেসের ভেতরে থেকে বিষয়ে ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে মনে করি না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












