ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার
হবিগঞ্জ সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বারবার মঞ্চস্থ হয়েছিল অস্ত্র উদ্ধার নাটক। ভারতের ত্রিপুরা সীমান্তসংলগ্ন চুনারুঘাটে ২৪৩ হেক্টরের এ বনে র্যাবের উদ্যোগে মোট ৯ দফা অভিযান চালানো হয়। দেশে যখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো, তখনই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাজানো হতো অস্ত্র উদ্ধারের ঘটনা। উদ্ধার দেখানো হতো ভারী অস্ত্র ও গোলাবারুদ। এগুলো ঠিক কোথা থেকে, কী উদ্দেশ্যে, কারা এনেছিলেন- এসব প্রশ্নের উত্তর মেলেনি আজও। উদ্ধার দেখানো পর্যন্তই সীমাবদ্ধ। এসব ঘটনায় চুনারুঘাট থানায় অন্তত ১০টি মামলা করা হলেও একটিরও রহস্য উদঘাটন হয়নি। এতেই জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি এ উদ্যান থেকে অস্ত্র উদ্ধার ছিল আওয়ামী সরকারের পরিকল্পিত নাটক?
সচেতন মহল মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির কৃপা ও আশীর্বাদ পেতেই দেখানো হতো সীমান্তের জঙ্গলে বিপুল অস্ত্রভান্ডারের সন্ধান। কেউ কেউ মনে করেন, ক্রসফায়ার ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুমের ঘটনায় র্যাবের ভাবমর্যাদা পুনরুদ্ধারে সাজানো হয়েছিল এ অস্ত্র উদ্ধারের নাটক।
এসব প্রশ্ন প্রথমবার অস্ত্র উদ্ধারের পরই জোরালো হয়ে উঠেছিল আন্তর্জাতিক মিডিয়ায়। বিশেষ করে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির জয় এবং নারায়ণগঞ্জে র্যাবের সাত খুনের ঘটনার পর দুদফা অস্ত্র উদ্ধার নিয়ে তখনই নানা প্রশ্ন উঠেছিল।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালের ১৬ মে মোদির নেতৃত্বাধীন বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করে। এর আগে ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে র্যাব সাতজনকে অপহরণ ও লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২৬ মে মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক ছয়দিন পরই সাতছড়ি উদ্যান থেকে অস্ত্র উদ্ধার দেখায় র্যাব। এ অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল জিয়াউল আহসান। যিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।
স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, অস্ত্র উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয় কোনো সাংবাদিককে তারা অভিযানস্থলের আশপাশেও যেতে দেয়নি। প্রতিটি অভিযানে তারা ঢাকা থেকে নির্দিষ্ট সাংবাদিক নিয়ে আসতেন। অস্ত্র উদ্ধারকারী দলের সঙ্গে আসা ঢাকার সাংবাদিকরা তাদের মতো করে এ উদ্ধার নাটকের বয়ান তৈরি করে প্রচার করতেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।